সানি রায়, সময় কলকাতা, ১০ জুন : তৃণমূল নেতার আইনি নোটিশ ছিঁড়ে ফেলার সত্যতা যাচাইহীন ভিডিও ভাইরাল।গরমের ছুটির কারণে বন্ধ স্কুল। আর সেই বন্ধ স্কুলের গেটেই আইনি নোটিশ লটকে দিয়ে এল পুর কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ, পুরকর্মীরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই সরকারি নোটিশ ছিঁড়ে ফেললেন খোদ স্কুল কর্তৃপক্ষর অন্যতম পদাধিকারী তথা প্রভাবশালী তৃণমূল নেতা! নোটিশ ছেঁড়ার এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি শহর জুড়ে। ধূপগুড়ি শহরের ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। স্কুলের সম্পর্কে একটি আইনি নোটিশ জারি হয় যেখানে বলা ছিল, আগামী ১৫ই জুন বেলা ১২টার সময় স্কুলের যাবতীয় মূল নথিপত্র নিয়ে পুরসভায় হাজির হতে হবে স্কুল কর্তৃপক্ষকে। স্কুল বন্ধ থাকায় স্কুলের গেটে একটি আইনি নোটিস লাগানো হলেও তৃণমূল নেতা অরূপ দের বিরুদ্ধে অভিযোগ তিনি নোটিস ছিঁড়ে ফেলেন। নোটিশ ছেঁড়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অরূপ দে। তবে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজনকে নোটিস ছিঁড়তে দেখা গিয়েছে যেটি অরূপ দে কিনা তা যেমন খতিয়ে দেখেনি সময় কলকাতা, পাশাপাশি ভাইরাল ভিডিওটি হোক সত্যতা যাচাই করা হয়নি।।
আইনি নোটিস ছিঁড়ে ফেলার ভিডিও ভাইরাল
Oplus_131072


More Stories
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
কেন তৃণমূল ছাড়লেন সুস্মিতা দেব?
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া