সময় কলকাতা, ১২ জুন : অবশেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সংঘাত মিটে যাওয়ার মুখে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুর নরম, তিনি শুক্রবার জানিয়েছেন, “সম্মান পেলে অভিষেককে বুকে জড়িয়ে কাজ করতে রাজি।” অভিষেক নিজে কী বলেছেন? কার্যত ক্ষমা চাওয়ার ভঙ্গিতেই অভিষেক জানিয়েছেন, তৃণমূলে যে দু একজন শীর্ষ নেতা তাকে দু-চারটে কটু কথা বলছেন তাদের তা বলার অধিকার রয়েছে। অভিষেক এও বলেন যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে ছোট থেকে দেখেছেন, কোন একটি বিষয় তার খারাপ লেগে থাকতে পারে, তবে তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও যেরকম সম্মান করতেন এখনো সেভাবেই সম্মান করেন। সবমিলিয়ে কল্যাণ – অভিষেক বিবাদ মেটার মুখে। উল্লেখ্য, অভিষেকের গভীর রাতে একটি ফোনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে সিআইডির হাতে থাকা সই জাল কাণ্ডে অভিষেকের রক্ষাকবচ পাওয়ার মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসম্মানিত বোধ করেন এবং মামলা থেকে নিজেদের সরিয়ে নেন। অতঃপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিতে হবে অভিষেক নাকি কল্যাণ কে দলে থাকবেন! এখন কল্যান বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং বলছেন- সম্মান পেলে অভিষেককে বুকে জড়িয়ে কাজ করতে তাঁর আপত্তি নেই। উল্লেখ্য, কীর্তি আজাদ একদিন আগেই বলেছিলেন, কল্যাণ – অভিষেকের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বয়ং।।
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
Oplus_131072


More Stories
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
কীর্তি আজাদ “এনডিএ-র ষড়যন্ত্র” নিয়ে সরব
রাজনীতিকে বিদায়, সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েলের