সময় কলকাতা ডেস্ক, ১৬ জুন : একের পর এক বোমা পাঠাচ্ছেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এবার বললেন, নতুন সরকারের সবকিছুরই ফুলস্টপ, সবকিছু বাদ, এটা তো হতে পারে না। তিনি বললেন, আগের সরকারের যা কিছু খারাপ সেগুলো বাদ দিয়ে এগিয়ে যেতে হবে এবং রাজ্য সভাপতি বলেছেন এটা বিজেপি সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ সরকার তাই বাদ দেওয়া হবে বিগত সরকারের খারাপ যা আছে সেরকম সবকিছুকেই । ” আমরা বাদ দিয়েছি লক্ষীর ভান্ডারে লুকিয়ে থাকা নারায়ণদের “- মন্তব্য শিক্ষা মন্ত্রীর। তিনি এও বলেছেন,” নতুন সরকারের আঁতুড় কাটেনি, একটু হাত পা ছুড়তে দিন, বাইচুং ভুটিয়ার মত কিক মারবে।” ইতিপূর্বে তিনি সর্ববিদিত নয় এমন শব্দবন্ধ প্রয়োগ করে “স্যাটা” ভেঙে দেওয়ার কথা বলে প্রবল বিতর্কিত এবং সমালোচিত হয়েছিলেন। তিনি তাঁর স্বপক্ষে বলেন, এই কথাটি বীরভূমের কথ্য ভাষা এবং শিক্ষামন্ত্রী হিসেবে নয়- কলেজে দুর্নীতির সঙ্গে যুক্তদেরকে তাদের ভাষাতেই তিনি সাবধান বার্তা দিয়েছেন।।
আগের সরকারের সবকিছুতেই ফুলস্টপ নয়, বললেন শিক্ষামন্ত্রী
Oplus_131072


More Stories
স্যুটকেশ রহস্য! দিলীপ একসূত্রে বাঁধলেন “আম্মা” ও অভিষেককে
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত