সময় কলকাতা ডেস্ক, ১৭ জুন : এবার পুলিশের জালে তৃণমূলের দোর্ডন্ডপ্রতাপশালী নেতা উদয়ন গুহ। ফুলবাগানের একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করেছে কোচবিহার জেলার পুলিশ। দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে এবারের বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরে তিনি কিছুদিন ধরে ফুলবাগানের ফ্ল্যাটে ছিলেন বলে জানা গিয়েছে।বুধবার সকালে কোচবিহার জেলা পুলিশের একটি বিশেষ দল তাঁর ফুলবাগানের ফ্ল্যাটে হানা দেয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় কোচবিহার জেলা পুলিশ। উল্লেখ্য, উদয়ন গুহের বিরুদ্ধে এর আগে বিভিন্ন সময়ে উসকানিমূলক মন্তব্য, মারধর এবং নির্বাচনী হিংসায় প্ররোচনা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল। সূত্রের খবর, দিনহাটা থানার একটি পুরনো ও সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঠিক কোন মামলার জেরে এই হাই-প্রোফাইল গ্রেপ্তারি, তা নিয়ে এখনো জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে তাঁর গ্রেফতার ঘিরে চাঞ্চল্য এবং সরগরম রাজ্য রাজনীতি ।।
পুলিশের জালে উদয়ন গুহ
Oplus_131072


More Stories
শরীর ঢেকে যায় বিজ্ঞাপনে, হিউম্যান বিলবোর্ড ফালাকাটার অধীর বর্মন
৫ বারের তৃণমূল বিধায়ক, প্রাক্তন মন্ত্রী ও ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়