সময় কলকাতা, ২২ জুন : “আসল তৃণমূলের” অন্য কমিটি এভাবে ঘোষণা করার এক্তিয়ার অন্যদের নেই, জানালেন মমতাপন্থী বিধায়করা। সম্পূর্ণ বিষয়টিকে বেআইনি ও বেইমানি উল্লেখ করে নতুন কমিটি গঠনকারীদের মাতৃঘাতক আখ্যা মমতা পন্থী বিধায়কদের।
কী বললেন কুণাল ঘোষ? যারা “অন্যের হাতে তামাক খেয়ে “এভাবে কমিটি ঘোষণা করতে পারেন, ” তাঁরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারেন, ” – ঋতব্রত ব্লকের ঘোষণা করা নতুন এবং “আসল তৃণমূলের ” ঘোষণা হতেই পাল্টা আক্রমণ কালীঘাট তৃণমূলের। কুণাল ঘোষ, দোলা সেন এবং শোভন দেব চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যেভাবে নতুন তৃণমূলের ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি। তবে কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, “আইনের লড়াই পরে হবে, আগে ভগবানের দরবারে লড়াই, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রতীক কাড়তে চাইছেন তাঁরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারেন।”
উল্লেখ্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় , সন্দীপন সাহারা সোমবার নিউ টাউনের একটি হোটেলে বৈঠক শেষে আসল তৃণমূলের ব্যাখ্যা করেন এবং জাতীয় কর্ম সমিতির কমিটি ঘোষণা করে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অরূপ রায়, জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরও জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সাসপেন্ড করা হয়েছে। নতুন কমিটিতে আশ্চর্যজনকভাবে দেখা যায় অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমকে।
অতঃপর, কুণাল ঘোষের নেতৃত্বে পাল্টা আক্রমণ শানায় আদি তৃণমূল। কুণাল ঘোষ ঋতব্রতকে “চাটন ঋত” সংজ্ঞা দিয়ে বলেন, কার্যত শাসকদের জুতো পালিশ করছে ” বিরোধী দলনেতা।” তিনি আরো মন্তব্য করেন, তৃণমূল কর্মীদের পাশে এখনো রয়েছেন তাঁরা, যাঁরা সংখ্যায় কম হতে পারেন কিন্তু তাঁদের মূল মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনগন। ঋতব্রত ব্লকের নেতাদের রাজনৈতিক ভবিষ্যতে শেষ তা সোজাসাপ্টা ভাষায় জানান কুনাল ঘোষ। জনতাই “গদ্দারদের ” জবাব দেবে। তিনি, দোলা সেন এবং শোভনদেব জানান যে, “বেইমানরা” তৃণমূলকে আরও সংগঠিত এবং সঙ্ঘবদ্ধ করে ফেলেছেন।।


More Stories
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
যোগা, নামাজ, রেডরোড ও “হরিদাস পাল”
অভিষেক আসতেই দুই-দলে খণ্ডযুদ্ধ, বিমানবন্দরে আতঙ্কে যাত্রীরা!