সময় কলকাতা ডেস্ক, ২৫ জুন : তারাতলায় উদ্ধারকার্য জারি । তারাতলায় বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছিল নির্মীয়মান কারখানার শেড। ঘটনাস্থলেই সন্ধ্যের মধ্যেই তিনজনের মৃত্যুর খবর পাওয়া যেছিল। রাতভর উদ্ধার কার্য চলে। গ্যাস কাটার এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে বের করে আনতে চেষ্টা করা হয় আটকে পড়া শ্রমিকদের। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ২৫ জনেরও বেশি শ্রমিককে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থলে এখনও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর ৪টি কলাম, এনডিআরএফ এবং কলকাতা পুলিশের বিশেষ দল ক্রেন, ড্রোন এবং ভার্টিক্যাল ড্রিল ব্যবহার করে প্রাণের সন্ধান চালাচ্ছে। এখনও আটকে থাকা জীবনের ক্ষীণতম সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মূল অভিযুক্ত শম্ভুনাথ সহ মোট ৫ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্তের জন্য কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অধীনে একটি ৭ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে গুদামের নকশায় ত্রুটি (Faulty Building Plan) ধরা পড়ায়, কলকাতা পৌরসংস্থার (KMC) এলাকার সমস্ত নির্মীয়মাণ বাণিজ্যিক প্রকল্পের কাজ আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি সম্পূর্ণ অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে।।
তারাতলায় উদ্ধারকার্য জারি #তারাতলাদুর্ঘটনা
আরও পড়ুন : উত্তরবঙ্গে বৃষ্টিভেজা রাস্তায় বাস-দুর্ঘটনায় মৃত ৫


More Stories
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলার কারখানার দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়