Home » চম্পটরত ধ র্ষ *ণ-খু *নে অভিযুক্তকে পুলিশের গুলি

চম্পটরত ধ র্ষ *ণ-খু *নে অভিযুক্তকে পুলিশের গুলি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৫ জুন : বিজেপি সরকার জানিয়ে দিয়েছিল ধর্ষণ ও খুনের ক্ষেত্রে নো টলারেন্স নীতি নেওয়া হবে। তাই করা হল দিল্লিতে। সরাসরি এনকাউন্টারের কায়দায় গুলি চালিয়ে দেওয়া হল পলায়নরত অভিযুক্তকে। দিল্লির মেহরাউলির একটি ১১ বছরের নাবালিকা কে অপহরণ, ধ র্ষ *ণ খুন করার অভিযোগে ধৃত ক্যাব ড্রাইভারকে পায়ে গুলি করল পুলিশ। ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। জানা গিয়েছে, পৈশাচিক  কাণ্ডের অপরাধে ধৃত বাবলুকে নিয়ে চলছিল এই ভয়াবহ কাণ্ডের তদন্ত সাপেক্ষ পুনর্গঠন বা রিকনস্ট্রাকশন। অপরাধের রিকনস্ট্রাকশন চলার মাঝখানে অভিযুক্ত পালিয়ে যেতে চেষ্টা করে বলেই পুলিশ জানিয়েছে। বিন্দু বিসর্গ দেরি না করে পুলিশ অভিযুক্তর পায়ে গুলি করে এবং তাকে হাসপাতালে নিয়ে আসে। পুলিশ যখন চ্যাংদোলা করে অভিযুক্তকে নিয়ে আসে তখন তার কাতর আর্তনাদ ছিল উল্লেখযোগ্য। “ভাইয়া, ভাইয়া” বলে আর্তনাদ করতে থাকা অভিযুক্তর  ছবি ইতিমধ্যেই নেটিজেন মহলে শোরগোল ফেলেছে।।

About Post Author