পুরন্দর চক্রবর্তী, ২ জুলাই : সাতদিনের পুলিশি হেফাজত তোলাবাজির অভিযোগে পুরুলিয়া থেকে ধৃত অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর। বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হয়েছিল দেবরাজকে । এই মামলায় তদন্তকারী পুলিশের পক্ষে, উত্তর ২৪ পরগনার দাপুটে ও অভিযুক্ত তৃণমূল নেতার দশদিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়, সাতদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে বারাসাত আদালত। উল্লেখ্য, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে নির্মাণকার্যে বাধা এবং প্রোমোটারের থেকে ৩০ লক্ষ টাকা চেয়ে তোলাবাজির অভিযোগ রয়েছে। দেবরাজ মামলার ক্ষেত্রে নিযুক্ত স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চ্যাটার্জি জানিয়েছেন, আরও একটি বড় অঙ্কের আর্থিক তোলাবাজি ও তছরূপের অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে । ইতিমধ্যেই অভিযুক্তর গোপন জবানবন্দির জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে ।।
সাতদিনের পুলিশি হেফাজত দেবরাজের
Oplus_131072


More Stories
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী
আশীষ বন্দ্যোপাধ্যায়ের “আত্মহত্যায় ইন্ধন” যোগানোর গুরুতর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
ভারতীয় সিমে পাকিস্তানি হানিট্র্যাপ! স্বাধীনতা দিবসে ৩ পাক-চর গ্রেফতার কোচবিহারে