Home » তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি

তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুন : এবার হাকিমের কি বিচার হবে? বিচার হলে কী হবে? তারাতলা বিপর্যয় কাণ্ডে কালীচরণ গ্রেফতার হতেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠছিল  ববি হাকিমের গ্রেফতারের দাবি । এবার সরাসরি অভিযোগ দায়ের হল তাঁর বিরুদ্ধে। ববি হাকিমকে গ্রেফতার করার আবেদন করে অভিযোগ দায়ের। ভারতীয় জনতা মজদুর সেল  এই অভিযোগ দায়ের করেছে। উল্লেখ্য,  গত বুধবার গোডাউন ভেঙে পড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।

তারাতলা গোডাউন বিপর্যয় কাণ্ডে  প্রাক্তন মেয়রের বিরুদ্ধে থানায় নালিশ করে তাকে এফআইআর হিসাবে গণ্য করার আবেদন।  এফআইআর করতে চেয়ে আবেদন ভারতীয় জনতা মজদুর সেলের। প্রাক্তন মেয়র ছাড়াও দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরে বিরুদ্ধেও নালিশ। অভিযুক্ত দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান, শামস ইকবাল। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারির দাবি ভারতীয় জনতা মজদুর সেলের। দক্ষিণ কলকাতা জেলা  ভারতীয় জনতামজদুর সেলের প্রেসিডেন্ট এমবি মহেশ জানিয়েছেন, তারাতলার গোডাউন ভেঙে পড়া ভেঙে পড়া নিছক দুর্ঘটনা নয়। বেআইনি নির্মাণের কারণেই এই ঘটনা। তারাতলায় থানায় দায়ের করা ওই অভিযোগপত্রে গাফিলতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের সম্ভাবনার উল্লেখও রয়েছে। জনতা মজদুর সেলের  দাবি, এই অভিযোগপত্রকে এফআইআর হিসেবে গণ্য করে দ্রুত তদন্ত শুরু হোক।

উল্লেখ্য, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও ইতিমধ্যেই জানিয়েছেন, কালীচরণ গ্রেপ্তার হলে, যিনি মন্ত্রী (তৎকালীন পুরমন্ত্রী ও প্রাক্তন মেয়র) ছিলেন, যাঁর নোটে সই ছিল, তাঁকে কেন ধরা হবে না? তৃণমূল নেতা ও বিধায়ক কুনাল ঘোষ সরাসরি  ববি হাকিমের গ্রেফতারের দাবি  তুলেছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ববি হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েন নি। ফলে এই কদিন ধরে ববি হাকিমের গ্রেফতারের দাবি এবার আইনি মাত্রা পেল।।

আরও পড়ুন ভারতে ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা, কূটনৈতিক টেক্কা নাকি দ্বিচারিতা?

About Post Author