দীপ সেন, বারাসাত : ডিমথেরাপি ছেড়ে কালো কালি। এবার আর ডিম নয়। জনতার হাতে কালো কালি মেখে নিগৃহীত হতে হল দমদমের কাউন্সিলরকে। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ প্রমাণসহ সামনে আসতেই দমদমের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায়কে কালো কালি মাখিয়ে দিল জনতা। বিভিন্ন দুর্নীতির অভিযোগে পুলিশ এ দিন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে। তাকে পুলিশের গাড়িতে তোলার ঠিক আগে কালো কালি মাখিয়ে দেওয়া হয়। তার সঙ্গে তার সঙ্গীদেরও পুলিশ আটক করে। কাউন্সিলরদের এক ছায়াসঙ্গীকে গনপিটুনি দেওয়া হয় পুলিশের সামনেই। কাউন্সিলরের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক অরিজিত বক্সী জানিয়েছেন, ” কাউন্সিলরের অফিস ঘরের আলমারির মধ্যে আশ্চর্যজনকভাবে এই তল্লাটের প্রায় ৫০ শতাংশ জমিবাড়ির এগ্রিমেন্ট, দলিল পাওয়া গিয়েছে। একটি ডায়েরিও পাওয়া গিয়েছে ওই আলমারি থেকে। কি নেই সেখানে? অজস্র নাম ও পেমেন্টের উল্লেখ রয়েছে। কোথাও আড়াই লক্ষ লেখা, কোথাও চার লক্ষ লেখা রয়েছে।”
কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ,ডিমথেরাপির বদলে কালো কালি
Oplus_131072


More Stories
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!
টাকা পাননি অন্নপূর্ণারা, ধূপগুড়ি পুরসভায় বিক্ষোভ
বাস্তুঘুঘুর আখড়া বহাল তবিয়তে , রয়েছে ভালো তৃণমূল : গার্গী