সময় কলকাতা ডেস্ক, ৩ জুলাই : ৫ টাকার কুপন কেটে মাছ ভাত খেয়ে খুশি মানুষ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পরিচালিত ‘মা আহার’ ক্যান্টিনে শুক্রবার থেকে শুরু হল মাছ-ভাত পরিবেশন। রাজ্য সরকারের পূর্ব ঘোষণা মত ৫ টাকায় মাছ ভাত এবার মানুষের পাতে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কল্যাণীর এক প্রশাসনিক বৈঠকে ২৬ মে ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এই নতুন মেনুর কথা ঘোষণা করেন। এই ক্যান্টিনে ৫ টাকায় শুধুমাত্র ডিম-ভাত দেওয়া হত, যা এখন বদলে সপ্তাহে ২ দিন মাছ-ভাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাকি পাঁচ দিন মিলবে ডিম ভাত। রাজ্যের ৩৯০ থেকে ৪০০ টি মা ক্যান্টিন (যার আরো বাড়তে চলেছে ) যার নাম বর্তমান সরকারের আমলে রাখা হয়েছে মা আহার ক্যান্টিন সেখানে মাছ ভাত পাওয়ার কথা ঘোষণা করা হয়। ২৬ মে এই ঘোষণা হলেও এই ঘোষণামত মাছ ভাত জুন মাস পর্যন্ত চালু করা হয়নি।। ৫ টাকায় মাছ সাধারণ মানুষের পাতে পড়ল জুলাই মাসে। বিভিন্ন মা আহার ক্যান্টিনে মাছ-ভাত পরিবেশিত হল। কোচবিহার পৌরসভার তত্ত্বাবধানে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ‘মা আহার’ ক্যান্টিন পরিচালিত হচ্ছে। শুক্রবার পরিষেবার প্রথম দিনেই এই ক্যান্টিনে প্রায় ৩০০ জন উপভোক্তার হাতে মাত্র ৫ টাকার বিনিময়ে মাছ-ভাত তুলে দেওয়া হয়।
স্বল্পমূল্যে মাছ-ভাত পেয়ে খুশি উপভোক্তারা এমন জনমুখী উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। ভবিষ্যতেও এই পরিষেবা একইভাবে নিয়মিত চালু থাকবে বলেই আশাবাদী তাঁরা। উল্লেখ্য, বিজেপি সরকার এলে রাজ্যে যে মাছ-ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে না তা প্রথম থেকেই বলে চলেছে বিজেপি নেতৃত্ব।


More Stories
তৃণমূল তুমি কার? কে পাবে নাম ও প্রতীক?
অভিযুক্তদের দড়ি বেঁধে ঘোরানো ওসিদের জেলে যেতে হবে, মহুয়া মৈত্রের বক্তব্যের আইনি ব্যাখ্যা কী?
টাকা ঢোকে নি : বঞ্চিত অন্নপূর্ণাদের বিক্ষোভ এবং অনলাইন -অফলাইন বিভ্রান্তি