সময় কলকাতা, ৬ জুলাই : উত্তরপ্রদেশের বিজনোরে সোমবার (৬ জুলাই ২০২৬) এক মহিলা তাঁর ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অত্যন্ত গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। তিন তালাকের পরবর্তী অস্থায়ী বিবাহ বা নিকাহ হালালা কালীন স্বামীর বড় ভাই ধর্ষণ করেন বলে অভিযোগ।
নির্যাতিতা মহিলার অভিযোগ অনুযায়ী, প্রায় এক বছর আগে নাদিম নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। গত ১৯ মে তাঁর স্বামী তাঁকে মারধর করে এবং ‘তিন তালাক’ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে পারিবারিক সমঝোতার মাধ্যমে পুনরায় বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তাঁর স্বামী শর্ত দেন যে, পুনরায় বিয়ে করতে হলে প্রথমে তাঁর বড় ভাই ওয়াসিমের সঙ্গে ‘নিকাহ হালালা’ বা অস্থায়ী বিয়ে করতে হবে। সেই প্রক্রিয়া চলাকালীনই তাঁর ভাসুর ওয়াসিম তাঁকে ধর্ষণ করেন বলে মহিলা অভিযোগে জানিয়েছেন। জেলার পুলিশ সুপারের (SP) হস্তক্ষেপে বিজনোর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।


More Stories
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ