পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৯ জুলাই : বঙ্গে সরকারের বদলের পরে রাজ্য জুড়ে জনরোষ আখ্যা দিয়ে ডিম ছুঁড়ে মারার রেওয়াজ চালু হয়েছে যদিও বিজেপির শীর্ষ নেতাদের একাংশ বিষয়টির প্রতিবাদ করছেন। প্রকৃত অর্থে সমাজে বুদ্ধিজীবী বলে যারা পরিচিত তাঁরাও ইতিমধ্যেই বঙ্গে বহুল প্রচলিত “ডিম থেরাপি”র প্রতিবাদ করছেন। বঙ্গে বিজেপি সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ অবশ্য ডিম থেরাপির স্বপক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন। বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ এবার পরামর্শ দিলেন, ” বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন । ”
রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারুইপুর এনকাউন্টার কাণ্ডকে যুক্তিযুক্ত বলে আখ্যা দিলেন, পাশাপাশি যাঁরা এনকাউন্টারের বিরোধিতা করছেন তাদের মাথায় ডিম ভাঙার পরামর্শ -ও দিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মমতা বন্দোপাধ্যায়, উপাসনা চৌধুরী, গর্গ চট্টোপাধ্যায় সহ যাঁরা বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের বিরোধিতা করছেন তাঁরা বুদ্ধিজীবী ও কমিউনিস্ট। দিলীপ ঘোষ বলেছেন, ” অপরাধীদের পেছনে বুদ্ধিজীবী ও কমিউনিস্টরা চিরদিন দাঁড়িয়েছে। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে এঁরা আন্দোলন করেছে। ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন, বুঝিয়ে দিন এরা সমাজবিরোধী। ”
বঙ্গ বিজেপির সভাপতি,শমীক ভট্টাচার্য বা শীর্ষ নেতা দেবজিৎ সরকার বলেছেন,মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ যাই হোক না কেন, তারা ডিম ছুঁড়ে মারার অপসংস্কৃতির পরিপন্থী। সমাজে বুদ্ধিজীবী বলে পরিচিত এবং রাজনীতি থেকে দূরে থাকা লেখক এবং গায়করা (চন্দ্রিল )যেমন ডিম থেরাপিকে তীব্র বিদ্রুপ করেছেন। তাতে কি, দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই ! বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙ্গার নিদান দিতে তিনি অকপট!
আরও পড়ুন ডিম আতঙ্কে আইনজীবীরা দাঁড়াতে নারাজ দেবরাজের হয়ে
#দিলীপঘোষ


More Stories
সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল খুলল, সিআইডি পরিদর্শন ও পরিবারের দাবি
তোমার বিছানায় নাচি নি,দরকার হলে ওটাও করব: মমতাকে হুমকি দিলীপের
বারুইপুর ‘এনকাউন্টার’: কর্মের ফল নাকি “সকালে জমা, বিকেলে খরচ!”