সময় কলকাতা ডেস্ক, ২ জুলাই : জনরোষ বা সংগঠিত বিক্ষোভ এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদের হয়ে দাঁড়ানোর আইনজীবি পাওয়া যাচ্ছে না আদালতে। এবার ডিম আতঙ্কে দেবরাজ চক্রবর্তীর হয়ে দাঁড়াতে চাইলেন না বারাসাত আদালতের আইনজীবীদের একাংশ। দুর্নীতির বিষয়টি তো রয়েছে, পাশাপাশি ডিম আতঙ্কে রয়েছেন বারাসাত আদালতের আইনজীবীরা। বারাসাত আদালতের আইনজীবীদের সূত্র অনুযায়ী, দেবরাজ চক্রবর্তীর হয়ে ডিমের ভয়ে বৃহস্পতিবার দাঁড়াতে চাইছিলেন না আইনজীবীরা। ফলশ্রুতি, দীর্ঘ সময় ধরে বারাসাত আদালতে মুভ করানো যায়নি অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর মামলা।
দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে বারাসাত আদালতে আনার পরে নতুন তথ্য মিলেছে যার সঙ্গে দেবরাজের বিরুদ্ধে অভিযোগের সরাসরি সংযোগ নেই । ডিম কতটা পুষ্টিকর জিনিস অথবা প্রবল বেগে দূর থেকে নিক্ষিপ্ত ডিম কতটা ক্ষতি করতে পারে এ নিয়ে চর্চার মাঝে নতুন তথ্য অনুযায়ী, তৃণমূল জমানার দাপুটে নেতার হয়েই সওয়াল করতে চাইছেন না কেউ। দীর্ঘ সময় আইনজীবীর সহায়তার ব্যাপারটি নিশ্চিত হয়নি দেবরাজ চক্রবর্তী জন্য। আর্থিক তছরূপে অভিযুক্ত, পুরুলিয়া থেকে ধৃত দেবরাজ চক্রবর্তী কে বারাসাত আদালতে কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হলেও সকাল থেকেই বিক্ষোভ জমিয়েছিল বিজেপি নেতাকর্মীদের একাংশ, অন্যদিকে ডিম হাতে অজ্ঞাত পরিচয় বেশ কিছু মানুষকে বারাসাত আদালতে দেখতে পাওয়া যায়। ব্যারিকেড করে একদিকে দেওয়াল ও অন্যদিকে পুলিশের ভ্যান রেখে দেবরাজ চক্রবর্তীকে বগল দাবা করে পুলিশ নিয়ে যাওয়ার ফাঁকেও দফায় দফায় ডিম উড়ে এল। বারাসাত আদালতে পুষ্প বৃষ্টির মত ঝরে পড়ছিল ডিম। ঘেরাটোপের মধ্যেও ডিম নিক্ষিপ্ত হয়। মনে করা হচ্ছে, এই কারণেই আইনজীবীদের মধ্যে সম্মানহানি হওয়ার আতঙ্ক। আইনজীবীদের মধ্যে একাধিক সিনিয়র ল’ইয়ার জানিয়েছেন, দেবরাজ চক্রবর্তীর হয়ে লড়তে হলে অসম্মানিত ও অপদস্থ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।।


More Stories
সাতদিনের পুলিশি হেফাজত দেবরাজের
দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ
ডিম – বেগুন হামলা মহুয়া মৈত্রকে