সময় কলকাতা ডেস্ক, ১৪ জুলাই : লা রোজা বনাম লে ব্লুজ। লাল বনাম নীলের লড়াই। সাম্প্রতিক লড়াইয়ের ইতিহাসে এগিয়ে লা রোজা স্পেন। সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে লে ব্লুস ফ্রান্স। আক্ষরিক অর্থে লাল স্পেন নাকি নীল ফ্রান্স মুখোমুখি, কে জিতবে? ডালাস স্টেডিয়ামে ভারতীয় সময় বুধবার রাতের ( এদিন রাত ১২-৩০) ২০২৬ ফিফা বিশ্বকাপ প্রথম সেমিফাইনালে সম্মুখ সমরে ফ্রান্স ও স্পেন। দলগত শক্তিতে এগিয়ে কোন দল?
এ নিয়ে সন্দেহের অবকাশ নেই দলীয় শক্তিতে এবার ফুটবল বিশ্বকাপে অত্যন্ত জমাট দেখিয়েছে ফ্রান্সকে। ফিফা ৱ্যাঙ্কিং-য়ের দিক থেকে তারা স্পেনের থেকে দু ধাপ এগিয়ে। শুধু তাই নয় প্রত্যেক ম্যাচে প্রচুর গোলের সুযোগ তৈরি করছে ফ্রান্স -কারণ, ফ্রান্সের অসম্ভব শক্তিশালী মাঝমাঠ এবং স্ট্রাইকিং পজিশনে এমবাপের উপস্থিতি। তবুও স্পেন সব হিসেব উলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে কারণ স্পেনেও তারকার অভাব নেই এবং তাদের মাঝমাঠের শক্তিও হেলাফেলার নয় । বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা করতে হলে এদিন দু দলের সম্ভাব্য প্রথম একাদশের দিকে নজর রাখা যাক।
ফ্রান্স ও স্পেনের সম্ভাব্য প্রথম একাদশ :
ফ্রান্স সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):মাইক মাইগনান (গোলরক্ষক), জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, লুকাস ডিগনি, আদ্রিয়েন র্যাবিও, অরেলিয়েন চুয়ামেনি, উসমান ডেম্বেলে, মাইকেল ওলিসে , ডেসায়ার ডু, কিলিয়ান এমবাপ্পে।
স্পেন সম্ভাব্য একাদশ (৪-৩-৩):উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেলা, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল, অ্যালেক্স বায়েনা।
দু দলই গোল পাওয়ার জন্য প্রধানত তাকিয়ে থাকবে এমবাপে এবং ওয়াজাবালের দিকে। প্রথমজন ইতিমধ্যেই আটটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে মেসির সঙ্গে একদম সামনের সারিতে রয়েছে। ওয়ারজাবাল গোল পাচ্ছেন, পাশাপাশি,উইং দিয়ে স্পেনের তরুণ ইয়ামাল ক্রমশ নিজের সেরা ফর্মের দিকে এগোচ্ছেন।লা রোজার রদ্রি, পেড্রি এবং দানি অলমো- ও ম্যাচের রং ঘোরানোর ক্ষমতা রাখেন। তবে অন্যদিকে স্পেনের মাঝ মাঠের মূল চালিকাশক্তি রড্রি । মেরিনো বিগত দুটি ম্যাচে স্পেনের হয়ে পরিবর্ত হিসাবে মাঠে নেমে গোল করেছেন এবং সেমিফাইনালেও তাকে পরিবর্ত হিসেবেই ব্যবহার করা হতে পারে।তবুও ফ্রান্স খুব শক্ত প্রতিদ্বন্দ্বী। রক্ষণে সালিবা রয়েছেন , রয়েছেন এবারের বিশ্বকাপে সর্বাধিক গোলের এসিস্ট করার রেকর্ড যার নামে সেই মাইকেল ওলিশে এবং ডেম্বেলেকে এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য দেখিয়েছে। খোদ স্পেনের গোলরক্ষক উনাই সিমন জানিয়েছেন যে দেম্বেলে অত্যন্ত বিপদজনক।ধারাবাহিক ভালো খেলছেন রাবিও। মিশ্র ফলশ্রুতি হিসেবে এমবাপে অনেক সময়ই ফ্রি খেলতে পারছেন। স্বাভাবিকভাবেই ফ্রান্সের আক্রমণ ভাগ কিছুটা হলেও আপাতদৃষ্টিতে ক্ষুরধার। দু’দলের মধ্যে শেষ সাক্ষাৎকারে বিগত দুটি ম্যাচে স্পেন জয়ী হলেও এবার সামান্য হলেও পাল্লা ভারী ফ্রান্সের দিকে।।


More Stories
ফ্রান্সকে ছিটকে দিয়ে স্পেন বিশ্বকাপ ফাইনালে
বিশ্বকাপে শিল্পময় লাতিন আমেরিকার শিবরাত্রির সলতে আর্জেন্টিনা
ট্রাম্পের নির্দেশে বিশ্বকাপে আমেরিকান ফুটবলারের রেড কার্ডের সাসপেনশন উঠে গেল