সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাই : শুক্রবার মুর্শিদাবাদের রেল দুর্ঘটনা যেখানে রেলওয়ে গেটম্যানের একটি ভয়ঙ্কর ভুল এবং তার থেকে শিশু পড়ুয়া সহ পাঁচজনের মৃত্যু। আর এই ভুলকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, রেলগেট তোলার ত্রুটির কারণে সাইকেল ও স্কুল ভ্যানের সংঘর্ষ হয় ট্রেনের সঙ্গে। বহরমপুরের গোবিন্দপুরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় ধৃত গেটম্যান প্রাথমিকভাবে নিজের দোষ স্বীকার করেছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সামনে তিনি জানান, আগে একটি ট্রেন পাস হওয়ার পরে তিনি ভুলবশত রেলগেট তুলে দিয়েছিলেন। সেই সময় গাড়ি ও সাইকেল চলাচল শুরু হয় এবং তখনই উল্টো দিক থেকে অন্য একটি ট্রেন চলে আসায় এই দুর্ঘটনাটি ঘটে।এই ভয়াবহ ঘটনায় চারজন স্কুল পড়ুয়াসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। ধৃত গেটম্যানের এই গাফিলতিকে চরম ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গেটম্যান মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা খতিয়ে দেখার জন্য তাঁর মেডিকেল টেস্ট করানোর কড়া নির্দেশও দিয়েছেন তিনি।।
মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা : ক্ষমার অযোগ্য অপরাধ বললেন শুভেন্দু


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের