Home » পরিবারের সম্মতি ছাড়া সোনম ওয়াংচুকের কোনও চিকিৎসা নয়, জানালেন স্ত্রী

পরিবারের সম্মতি ছাড়া সোনম ওয়াংচুকের কোনও চিকিৎসা নয়, জানালেন স্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুলাই :  সোনম ওয়াংচুকের অসুস্থ শরীর নিয়ে ইচ্ছামত চিকিৎসা করা চলবে না, আগে চাই পরিবারের সম্মতি- জানিয়ে দিলেন তাঁর স্ত্রী।পুলিশ পরিবেশ বিজ্ঞানী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে যন্তরমন্তরের অনশন ধর্নামঞ্চ থেকে ২১ দিনের মাথায় তুলে হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে চিকিৎসার বিষয়ে পরিবার তাদের স্পষ্ট ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। পরিবারের সম্মতি ছাড়া কোন রকম চিকিৎসা নয় জানালেন সোনম ওয়াংচুকের স্ত্রী। গীতাঞ্জলি জে আংমো জানিয়েছেন, তাঁর সম্মতি ছাড়া কোন চিকিৎসা শুরু করা যাবে না। তার কোন রকম ক্ষতি হলে সংশ্লিষ্ট প্রত্যেককে দায়ী করবেন তিনি।

টানা ২১ দিনের অনশনের ফলে সোনম ওয়াংচুকের শরীর চরম জলশূন্যতা ও দুর্বলতায় বিধ্বস্ত হয়ে পড়ায় তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো জানিয়েছেন, পরিবারের ও গত ২০ দিনের চিকিৎসকদের অনুমতি ছাড়া তাঁকে কোনো ওষুধ বা চিকিৎসা দেওয়া যাবে না।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দীর্ঘ অনশনের কারণে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়লেও বর্তমানে তিনি সজ্ঞান আছেন এবং তাঁর শারীরিক সমস্ত প্যারামিটার (Vitals) স্থিতিশীল রয়েছে. চিকিৎসকদের একটি দল তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন

নয়াদিল্লির যন্তর মন্তর থেকে ২১ দিনের মাথায় অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) সরিয়ে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে (Safdarjung Hospital) ভর্তি করেছে দিল্লি পুলিশ। লাদাখের ইঞ্জিনিয়ার, পরিবেশকর্মী ও শিক্ষা আন্দোলনকর্মীকে সরানোর ও আটকের কারণ হিসেবে অবশ্য হাইকোর্টের নির্দেশকে সামনে রেখেছে পুলিশ। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’ (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ২৮ জুন থেকে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। ১৮ জুলাই ২০২৬ তারিখে অনশনের ২১তম দিনে তাঁর শারীরিক অবস্থার প্রচণ্ড অবণতি হওয়ায় এবং তাঁর দ্রুত ওজন কমে যাওয়ায়, দিল্লি হাইকোর্টের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শ মেনে দিল্লি পুলিশ তাঁকে অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে সফদরজঙ্গ হাসপাতালের জরুরি বিভাগে (Emergency Department) ভর্তি করে।।

আরও পড়ুন  বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের

সোনম ওয়াংচুকের অসুস্থ শরীর সংক্রান্ত আপডেট #সোনমওয়াংচুক

About Post Author