Home » তৃতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে নজর এমবাপের দিকে

তৃতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে নজর এমবাপের দিকে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুলাই : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের আগের রাতে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে   লড়াই হতে চলেছে ফ্রান্স ও ইংল্যান্ড দলের মধ্যে। এই ম্যাচ নিয়ে আবেগ বা মহারণের কৌলিন্য নেই তবুও এই লড়াইয়ের মধ্যে অন্য একটি দিক রয়েছে। এই ম্যাচে মেসি না খেললেও মেসি যেন প্রবলভাবে রয়েছেন।তৃতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে নজর এমবাপের দিকে – পারবেন কি তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে এগিয়ে যেতে! তাই এই ম্যাচে মেসি না থাকলেও লড়াই যেন মেসি আর এমবাপের মধ্যে।  উল্লেখ্য, দুই মহাতারকাই ৮টি করে গোল করে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্যে ছুটছেন! এমবাপে দেশকে চ্যাম্পিয়ন করতে পারেননি, এখন দেখার ব্যক্তিগত কৃতিত্ব অর্জন তিনি করতে পারেন কিনা। পাশাপাশি, হ্যারি কেন ও বেলিংহ্যাম ৬ টি করে গোল করেছেন এবারের বিশ্বকাপে। তাঁদের মধ্যে কেউ ফ্রান্স ইংল্যান্ডের মধ্যে ম্যাচের বাজিমাত করতে পারেন কিনা তাও দেখার!

About Post Author