Home » সরকার বদলালে বিজেপির একটাও পার্টি অফিস থাকবে না : অভিষেক

সরকার বদলালে বিজেপির একটাও পার্টি অফিস থাকবে না : অভিষেক

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক,১৮ জুলাই : রাজনৈতিক প্রতিহিংসার জন্য তাঁর আমডাঙার কার্যালয়ে বুলডোজার অভিযান বলেই দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সরকার বদলালে সব বিজেপি পার্টি অফিস ভেঙে ফেলা হবে, “একটাও পার্টি অফিস থাকবে না।”তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, সরকারি জায়গায় তাঁর কার্যালয় না হওয়া সত্ত্বেও এবং বৈধ অনুমতি সত্ত্বেও বুলডোজার অভিযান চালানো হয়েছে। এই অভিযানে তৃণমূল আরও শক্তিশালী হবে বলে দাবি করেন তিনি । তাঁর অভিযোগ, বিজেপি কর্মীরা এই বুলডোজার অভিযানে তান্ডব লীলা চালিয়েছে।সব ভিডিও ফুটেজ তাঁর কাছে রয়েছে বলেই তিনি দাবি করেছেন। আইনি ব্যবস্থা নেবার পাশাপাশি সরকার বদলালে সব বিজেপি পার্টি অফিস কে ভেঙে ফেলার হুমকি তাঁর। অতঃপর হুঙ্কার দিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে হুমকি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এটা যেন বিজেপি নেতারা ভুলে না যান!  বেঁচে থাকলে সবকিছু একই আইনে, একই ধারায় পাঁচ বছর পরে সুদ সমেত ফিরিয়ে দেবেন-হুঙ্কার অভিষেকের এবং ক্ষমতা বদলালে বিজেপির একটা পার্টি অফিসও থাকবে না। ।।

About Post Author