সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাই : সোমবার সাতসকালেই মানব পাচার চক্রের সন্ধানে দুর্গাপুরে এনআইএ তল্লাশি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আন্তর্জাতিক মানব পাচার চক্র এবং নাশকতার মামলার তদন্তে এক লেবার ঠিকাদারের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়ে গোলাম জামা (ওরফে গোলাম রাজা / গুড্ডু) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ (NIA)।২০২৬ সালের ২৭ জুলাই (সোমবার) ভোরে এনআইএ-এর একটি ৬ সদস্যের প্রতিনিধি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই আকস্মিক অভিযান চালায়। দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকা ধৃত গোলাম জামা মূলত বিহারের বাসিন্দা। ঝাড়খন্ডেও তিনি থেকেছেন। তিনি দীর্ঘদিন ছত্তিশগড়ে থাকার পর গত ৩ বছর ধরে দুর্গাপুরে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকছিলেন। পেশাগতভাবে তিনি একজন লেবার সাপ্লায়ার বা ঠিকাদার। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মোটা মাইনের কাজের প্রলোভন ও ভুয়ো নথি দেখিয়ে শ্রমিকদের পাচার করার আন্তর্জাতিক চক্রের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। ছত্তিশগড়ে ঘটে যাওয়া একটি পুরোনো নাশকতামূলক ঘটনার মামলাতেও তাঁর নাম জড়িয়েছিল, যার সূত্র ধরেই এনআইএ মূলত তাঁর সন্ধান পায়।সকাল ৭টা থেকে শুরু হওয়া প্রায় ৩ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গোলামের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই আজ সকাল আনুমানিক ১১টা নাগাদ তাকে এনআইএ হেফাজতে নেয়। এই চক্রের জাল আর কতদূর বিস্তৃত, তা জানতে ধৃতের পরিবারের সদস্য ও স্থানীয় নথিপত্র খতিয়ে দেখছেন কেন্দ্রীয় আধিকারিকরা।।
শ্রমিক যোগানের নামে মানব পাচার, চক্রের সন্ধানে এনআইএ, ধৃত এক অভিযুক্ত
Oplus_131072


More Stories
গাড়ি রহস্য, যত কাণ্ড দত্তপুকুরে
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে