Home » নির্যাতনে নাবালিকার মৃত্যুর অভিযোগ, অবশেষে গ্রেফতার বাঁকুড়ার তৃণমূল নেত্রী ও তার স্বামী

নির্যাতনে নাবালিকার মৃত্যুর অভিযোগ, অবশেষে গ্রেফতার বাঁকুড়ার তৃণমূল নেত্রী ও তার স্বামী

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাই : নাবালিকার রহস্যময় মৃত্যু, বিষয়টিকে ধামাচাপা দেবার জন্য অভিযোগ যাদের বিরুদ্ধে তারা একে একে গ্রেফতার।অবশেষে গ্রেফতার বাঁকুড়ার পাত্রসায়েরের প্রভাবশালী নেত্রী ও তার স্বামী। পুলিশ গ্রেফতার করল তৃণমূল নেত্রী পূরবী দত্ত মল্লিক এবং তার স্বামী সুব্রত দত্তকে। নির্যাতনে নাবালিকার মৃত্যুর অভিযোগ ছিলই, রহস্য মৃত্যুর সঙ্গে যোগাযোগ এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সহ গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত দম্পতি।

ফ্ল্যাশ ব্যাক ১: ২০২৬ সালের ৩০ মার্চ পাত্রসায়ের থানা এলাকায় এক নাবালিকার রহস্যজনকভাবে মৃত্যু হয়। অভিযোগ ওঠে যৌন নির্যাতন এবং খুনের। বিষয়টি বিচারাধীন।

ফ্ল্যাশ ব্যাক ২ : নাবালিকার পরিবার পাত্রসায়েরের স্টেশন পাড়ার বাসিন্দা রোহিত মল্লিক এবং তাঁর মায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেছিল । তবে তৎকালীন রাজনৈতিক প্রভাবে বিষয়টিকে ধামাচাপা দিতে মৃতদেহের কোনো ময়নাতদন্ত (Post-mortem) না করিয়েই তড়িঘড়ি সৎকার বা পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা সুব্রত দত্ত ও তার স্ত্রী পূরবী দত্ত মল্লিকের বিরুদ্ধে। তবে সে সময় পুলিশ কোনও আইনি পদক্ষেপ নেয়নি।

আইনি পদক্ষেপ :  পরবর্তীতে ২০২৬ সালের ১১ জুলাই মৃতার পরিবার পাত্রসায়ের থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ রোহিত মল্লিক ও তার মাকে গ্রেফতার করে।

এই ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট এবং অভিযোগ জানাতে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের স্থানীয় দাপুটে নেতা সুব্রত দত্ত এবং পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিককেও পুলিশ গ্রেফতার করেছে। পূরবী দত্ত মল্লিক আগে গ্রেফতার হয়েছিলেন। পলাতক ছিলেন তার স্বামী সুব্রত দত্ত ওরফে গোপে। ২৮ জুলাই পুলিশ তাকে রাস্তা থেকে গ্রেফতার করে।

বিষ্ণুপুর মহকুমা আদালতের দিন তাকে তোলা হলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং বিক্ষোভ দেখানো হয়।।

কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ-ই, কসবা গণধর্ষণকাণ্ডে চার্জশিট পেশ; ৫৮ দিনের মাথায় জমা পড়ল ৬৫৮ পাতার চার্জশিট

নির্যাতনে নাবালিকার মৃত্যুর অভিযোগ #বাঁকুড়া

About Post Author