Home » বারাসাতে এরিয়ান বনাম পিয়ারলেস ম্যাচ ড্র, মাঠের প্রশংসায় কোচেরা

বারাসাতে এরিয়ান বনাম পিয়ারলেস ম্যাচ ড্র, মাঠের প্রশংসায় কোচেরা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ অগাস্ট : কলকাতা ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল ও ভবানীপুরের মধ্যে খেলার ফল ১-১। একই ফল অন্য গ্রুপে পিয়ারলেস এবং এরিয়ানের মধ্যে খেলায়।

বারাসাত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের বি গ্রূপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পিয়ারলেস ও এরিয়ান্স। খেলা ১-১ গোলে শেষ হওয়ায় দুদলই লিগ টেবিলের তলার দিকে থাকা দুই দল নিজেদের অবস্থার বিশেষ উন্নতি ঘটাতে পারল না। এরিয়ানের হয়ে ৭২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন পবিত্র মান্ডি, পিয়ারলেসের হয়ে ৭৮ মিনিটে গোল পরিশোধ করে দেন সুরজিৎ নায়েক। গোলশূন্য প্রথমার্ধের পরে খেলার দ্বিতীয় অর্ধে এরিয়ান দাপট নিয়ে খেলা শুরু করলেও খেলার শেষ দিকে পিয়ারলেস গোলে একাধিক সুযোগ তৈরি করে। তবে দু দলই একাধিক গোলের সুযোগ মিস করে। খেলার শেষে দুই কোচ দেবজিৎ ঘোষ এবং সন্দীপ নন্দী বারাসাত মাঠে গ্রাউন্ড কন্ডিশন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যদিও খেলার ফলাফল নিয়ে কেউই খুশি নন। দু’দলের কোচ-ই জানিয়েছেন বারাসাত মাঠ ও স্টেডিয়াম ডার্বির মতো বড় খেলা হওয়ার জন্য উপযুক্ত। দেবজিৎ ঘোষ বাইচুং ভুটিয়ার রাস্তায় হেঁটে জানালেন, ব্রাজিলকে ভারতে আনার পরিবর্তে ফুটবলের উন্নতিকল্পে ভারতীয় ফুটবল দলগুলির পেছনে মন দেওয়া উচিত ভারতীয় ফুটবল ফেডারেশনের।।

About Post Author