Home » ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, নায়ক গিল

ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, নায়ক গিল

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : সুযোগের পর সুযোগ নষ্ট করেও শেষ পর্যন্ত ডুরান্ড কাপ ফাইনাল ইস্টবেঙ্গল। ম্যাচের নায়ক ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন সিং গিল। পেনাল্টি শুট আউটে ৫-৩ গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল।নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হওয়ার পরে  খেলা ট্রাইবেকারে গড়ায়। দিল্লির প্রথম পেনাল্টি আটকে দেন প্রভসুখন গিল। ইস্টবেঙ্গল পাঁচটি পেনাল্টির প্রত্যেকটিতে গোল করে। ইস্টবেঙ্গলের গোলরক্ষক গিল শুধুমাত্র ট্রাইবেকারে গোল আটকেছেন তাই নয়, খেলার প্রথমার্ধে স্পোর্টিং দিল্লি পেনাল্টি পেলে সেটিকেও তিনি আটকে দিয়েছিলেন। তবে খেলায় আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের, তিনটি ক্ষেত্রে ক্রসবার অন্তরায় হয়ে দাঁড়ায় ইস্টবেঙ্গলের গোলের পথে। স্পোর্টিং দিল্লিও বিক্ষিপ্ত কিছু সুযোগ পেয়েছিল। তবুও  তাদের অদম্য চেষ্টা অতিক্রম করে শেষ পর্যন্ত ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল, ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী হবে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্টস ও নর্থ ইস্ট ইউনাইটেড-এর মধ্যে খেলায় বিজয়ী দল।।

About Post Author