সময় কলকাতা ডেস্ক, ২০অগাস্ট : এশিয়ার মঞ্চে গোলের বন্যায় বিপক্ষকে ভাসিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গলের মেয়েরা। বাংলাদেশের রাজশাহীর মেয়েদের চার গোল দেওয়ার পরে এবার গুয়ামের ক্লাব দলকে এক ডজন গোল দিল লাল হলুদ প্রমীলা বাহিনী। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের (AWCL) প্রিলিমিনারি পর্বে গুয়ামের ক্লাব রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসির মেয়েরা। বৃহস্পতিবার মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের মোট ৯ জন ফুটবলার গোলদাতার তালিকায় নাম তুলেছেন। বিরতিতে ইস্টবেঙ্গল ৩-০ গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধে জোড়া গোল করেন প্রিয়াঙ্কা দেবী এবং ১টি গোল করেন আস্তাম ওরাওঁ। দলের দাপুটে পারফরম্যান্সের সুবাদে ৯ জন আলাদা খেলোয়াড় গোল করেছেন। ম্যাচের শেষ (দ্বাদশ) গোলটি করেন ভারতের আন্তর্জাতিক ফুটবলার সৌম্য গুগুলথ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের রাজশাহী স্টার্সকে ৪-০ গোলে হারিয়েছিল মশাল-কন্যারা। টানা দুই ম্যাচ জিতে তারা গ্রুপ টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে। আগামী ২৩ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে তারা স্বাগতিক দল মালয়েশিয়ার সাবাহ এফএ-র মুখোমুখি হবে।।
লক্ষ্য এশিয়ার শিরোপা, এবার এক ডজন গোল দিল লাল হলুদ মেয়েরা


More Stories
এফিয়ং কি ডুরান্ড কাপে খেলবেন?
ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, নায়ক গিল
এবছরই শেষ,জানালেন রোনাল্ডো