Home » বাস্তুঘুঘুর আখড়া বহাল তবিয়তে , রয়েছে ভালো তৃণমূল : গার্গী

বাস্তুঘুঘুর আখড়া বহাল তবিয়তে , রয়েছে ভালো তৃণমূল : গার্গী

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা : ১৫ বছরের দুর্নীতির সাম্রাজ্য এখনও বহাল,  তৃণমূল সরকারের অবসানের পরে বিজেপি সরকার সম্পর্কে তিন মাসের মূল্যায়ন করে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও সিপিআইএমের । নেতৃত্ব দিলেন বামনেত্রী গার্গী চট্টোপাধ্যায় । আবাস যোজনা, ১০০ দিনের কাজ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা,  বেহাল রাস্তা সহ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের একাধিক দুর্নীতির অভিযোগে সিপিআইএমের পক্ষ থেকে পঞ্চায়েত অফিস ঘেরাও ও বিক্ষোভ অভিযান হয় বৃহস্পতিবার। গার্গীর অভিযোগ, বিজেপি ক্ষমতায় এলেও  বাস্তুঘুঘুর বাসা ভাঙেনি গত তিনমাসে,  বরং ভালো তৃণমূল দেখা দিয়েছে, দুর্নীতির সাম্রাজ্য চলছে তৃণমূল ঐতিহ্য মেনেই ।

বৃহস্পতিবার  ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ঘেরাও করে বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মী সমর্থকরা। তাদের মূলত দাবীগুলো ছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে ১০০ দিনের কাজ, বিধবা বাধা, বার্ধক্য ভাতা সহ একাধিক বিষয়ে দুর্নীতি হয়েছে।  তৃণমূল আমলে মূলত এই বিষয়গুলি নিয়ে  এই বিক্ষোভ। তবে অভিযোগ ছিল বিজেপি জমানায় গত তিন মাসে পরিবর্তনহীন দুর্নীতি নিয়েও । এদিন বারাসাত পশ্চিম দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ শতাধিক বাম কর্মী সমর্থকেরা। এদিনের এই ঘেরাও অভিযান ঘিরে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।।

About Post Author