সানি রায়, সময় কলকাতা : মরণ কুয়া’ বা ‘মৃত্যুর কূপ’ যাকে হিন্দিতে মউত কা কুয়া বলা হয় সেই খেলা কি আপনি প্রত্যক্ষ করেছেন? জীবনকে বাজি রেখে রোমাঞ্চকর ও বিপজ্জনক সার্কাস বা মেলার খেলা অনেকেই দেখেছেন। তবে জলপথে এরকম বিপদজনক খেলা দেখতে হলে আপনাকে যেতে হবে জলপাইগুড়ি জেলার ঝাড়আলতায়। প্রশাসন এই খেলায় অংশ নিতে বাধ্য করেছেন সাধারণ মানুষকে।
প্রতিনিয়ত জীবন নিয়ে সাপলুডোর খেলা খেলছেন উত্তরবঙ্গের ঝাড়আলতা এক নম্বর ও দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ । নিরুপায় আবালবৃদ্ধবণিতা তাতে সামিল । বিকল্প যে নেই! বাঁশের সাঁকো ভেসে গিয়েছে কিছুদিন আগেই ভুটানি নদীর জলের তোড়ে। স্থায়ী ব্রিজের প্রতিশ্রুতি দীর্ঘ কয়েক দশকের যা পূর্ণ করার সময়-সুযোগ করে উঠতে পারেননি জনপ্রতিনিধিরা । এখন এপার থেকে ওপার যাতায়াতের মাধ্যম শুধুমাত্র থার্মোকল, বাঁশের কঞ্চি আর লাইনের দড়ি। টালমাটাল হতে হতে জীবন মরণের খেলা চলছে গিলান্ডি নদীর উপরে। থার্মোকলের ভেলায় নদীপথে ভেসে যাচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি, ভেসে ভেসে বয়ে চলেছে মানুষের প্রাণ যার বিনাশ হতে পারে যে কোন সময়, যেকোনো মুহূর্তে। গিলান্ডি নদীর ওপরে ব্রিজ আর হয়ে ওঠে না। নদী পারাপার চলে থার্মোকলের ভেলার উপরে বাঁশের কঞ্চি দেওয়া ক্ষুদ্র অবলম্বনে।
জীবন যে কত বড় ঝুঁকি – বাস্তবের মরনকূপ জলপাইগুড়ির ঝাড়আলতার মানুষদের জলপথে যাত্রা তার প্রকৃষ্ট উদাহরণ। প্রশাসন ও জনপ্রতিনিধিরা রয়েছেন শীতঘুমে!


More Stories
টাকা পাননি অন্নপূর্ণারা, ধূপগুড়ি পুরসভায় বিক্ষোভ
বাস্তুঘুঘুর আখড়া বহাল তবিয়তে , রয়েছে ভালো তৃণমূল : গার্গী
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী