Home » মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র

মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা , ১১ সেপ্টেম্বর : থানার মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি,জানালেন বিজেপির বিধায়িকা রেখা পাত্র। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর দাবি , সিভিল ড্রেসে একজন পুলিশ যদি তাঁকে আঘাত করতে পারেন তাহলে তিনি চড় মারতেই পারেন। এদিন বারাসাতে অভিনব কিছু যুক্তি তিনি তুলে ধরলেন সাংবাদিকদের সামনে।

রেখা পাত্র জানিয়েছেন,  দীর্ঘদিন প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত ঝামেলা চলছিল। আর তারই পরিণতিতে ঘটনা চূড়ান্ত রূপ নিয়েছে বলে জানিয়ে তাঁর মন্তব্য,  ভুল বোঝাবুঝিতেই তিনি পুলিশকে চড় মেরেছেন। তাঁর মন্তব্য, চড় যেমন মেরেছেন তেমন ক্ষমাও চেয়েছেন। পাশাপাশি সমস্ত তথ্য তুলে ধরার ফাঁকে  আশ্চর্য হওয়ার মতো খবরও দিলেন তিনি।

রেখা পাত্র জানিয়েছেন, যে জমি নিয়ে বিবাদ সেই জমিটি তাঁদের। তাঁর বাড়িতে সবাই অশিক্ষিত হওয়ায় ভুল বুঝিয়ে সই করিয়ে নেওয়া হয়। রেখা পাত্রর বক্তব্য, তাদের বাড়িতে একমাত্র শিক্ষিত মানুষ ছিলেন তাঁর বাবা। তাঁর বাবা ক্লাস এইট পাশ করে ডাক্তারি করতে বাইরে চলে যান বলে জানিয়েছেন রেখা পাত্র। ক্লাস এইট পাশ করে কিভাবে কোন ডাক্তারি  পড়া বা করা যায় তা যেমন বিরাট রহস্য , তেমনই প্রশ্ন একজন বিধায়ক অক্লেশে একজন পুলিশকে সপাটে চড় মারতে পারেন কিনা !

About Post Author