সময় কলকাতা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর : পদোন্নতি কি চাপ হয়ে উঠেছিল? তাই কি আত্মঘাতী হলেন হাবড়া থানার এসআই বিশ্বনাথ সেন?
প্রমোশন হয়েছিল কিছুদিন আগেই। তবুও মানসিক অবসাদ বেড়ে চলেছিল । অবশেষে হাবড়া থানায় এসআই বিশ্বনাথ সেন গতকাল রাতে নিজের রুমেই গলায় গামছা দিয়ে সুইসাইড করেন। মনে করা হচ্ছে ক্রমবর্ধমান কাজের চাপ এবং উচ্চ পদে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে অসুবিধাই তাঁর মানসিক অবসাদের কারণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭। দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা বাসিন্দা বিশ্বনাথ সেন কর্মক্ষেত্রে সবার কাছেই প্রিয় পাত্র ছিলেন। তার মৃত্যুতে হাবড়া থানায় বিষাদের ছায়া।।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের