Home » বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী

বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী

Oplus_131072

দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী : প্রাক্তন তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত । অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপির শীর্ষ নেতৃত্ব অবশ্য এই ঘটনায় দলীয় সংযোগের কথা অস্বীকার করেছে। উল্টে বিজেপির থেকে জানানো হয়েছে, তারাও অভিযুক্তের বিষয়ে সমস্ত দিক খতিয়ে দেখে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে ।

শুক্রবার রাতে বারাসাতের ৭ নম্বর ওয়ার্ড চন্দনপুরের ঘটনায় অভিযোগ,আক্রান্ত জিয়াউর রহমান বাইকে চড়ে বাজার করতে যাওয়ার সময় জনৈক জুলফিকার রহমান তাকে সজোরে আক্রমণ করায় বাইক থেকে ছিটকে পড়ে জিয়াউর । গালে ও কানে আঘাত লাগায় গুরুতর আহত জিয়াউরকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তের স্ত্রী অভিযোগ করেছে, অভিযুক্ত জুলফিকার বিজেপি কর্মী এবং রাজনৈতিক কারণে তার স্বামীর উপর শারীরিক আক্রমণ হলেও এরকম আক্রমণ আগেও করা হয়েছে। বারাসাত থানায় আক্রান্তের স্ত্রী লিখিত অভিযোগ দায়ের করেন।

সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত জুলফিকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সূত্রের খবর , অভিযুক্ত এলাকায় হত্যা সহ বিভিন্ন মামলায় অভিযুক্তদের ফিরে আসতে সাহায্য করেছিল। দাগী আসামি রাকিবুলের সঙ্গেও জুলফিকারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিজেপি জেলা শীর্ষনেতৃত্ব জানিয়েছে, তোলাবাজি সহ জুলফিকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা তাঁরা জানতে পেরেছেন এবং দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।।

About Post Author