Home » পথ দুর্ঘটনায় নিহত দুই গৃহবধূ

পথ দুর্ঘটনায় নিহত দুই গৃহবধূ

সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বর : ভালো থাকার জন্য মর্নিংওয়াক করে মানুষ। ৪০ বছর বয়সী সোমা দেবী প্রসাদ ও ৩৫ বছরের দীপমালা ছেত্রী ভালো থাকতে চেয়েছিলেন তাই তারা প্রতিদিনের মতো মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। কিন্তু মর্নিং ওয়াক করে বাড়ি ফেরা হয়নি তাদের। একই সাথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তারা।বুধবার সাতসকালে মাল ব্লকের ওদলা বাড়ি চেল সেতু সংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে তারা যখন মর্নিং ওয়াক করছিলেন ঠিক তখন নক্ষত্র গতিতে ছুটে আসা একটি চার চাকার গাড়ি ধাক্কা মারে তাঁদের। আঘাতের তীব্রতা এতটাই ছিল যে দুজনেই বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। তড়িঘড়ি ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাদের চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে আসে মাল থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ঘাতক গাড়ির চালক এবং আটক করা হয়েছে গাড়িটিকে।।

About Post Author