Home » না খেলেই সেমিফাইনালে টিম ইন্ডিয়া, খেলেই হারাতে হবে নইলে ভারত চ্যাম্পিয়ন

না খেলেই সেমিফাইনালে টিম ইন্ডিয়া, খেলেই হারাতে হবে নইলে ভারত চ্যাম্পিয়ন

Oplus_131072

সময় কলকাতা, ২৮ সেপ্টেম্বর : না খেলেই সেমিফাইনালে ভারত।এশিয়ান গেমসে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে গেলে টিম ইন্ডিয়ার অসুবিধা নেই বরং ভারতীয়দের পোয়াবারো। খেলে হারাতে হবে ভারতীয়দের, নইলে তারাই চ্যাম্পিয়ন। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় না খেলেই ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের সেমিফাইনালে। এর কারণ ভারতের আইসিসি টি-টোয়েন্টি ৱ্যাঙ্কিং।  টি-টোয়েন্টি বিশ্ব ৱ্যাঙ্কিং-এ ভারতের ধারে কাছে নেই অন্য এশিয়ান দেশগুলি। বৃষ্টির কারণে খেলা বরবাদ হলে আইসিসি টি-টোয়েন্টি ৱ্যাঙ্কিংকে প্রাধান্য দেওয়া হবে। ২০২৬ আইচি নাগোয়া এশিয়ান গেমসে এইরকমই নিয়ম।

আরও পড়ুন বয়সকে হার মানালেন শিলিগুড়ির সোমা দত্ত, এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে দেশের মুখ এখন ৬৭ বছরের দিদিমণি

সোমবার ভারত আফগানিস্তানের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়। নিশিনে সোমবার ভারত আফগানিস্তান কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেলেও ভারত ৱ্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। একই ঘটনা ঘটেছে পাকিস্তান হংকং ম্যাচের ক্ষেত্রেও। সেমিফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী নেপাল শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল। এক্ষেত্রেও উল্লেখ করার প্রয়োজন নেপালের চেয়ে শ্রীলংকা ৱ্যাঙ্কিং-এ এগিয়ে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হতে চলা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আইসিসি টি টোয়েন্টি ৱ্যাঙ্কিং-এ পাকিস্তান ষষ্ঠ দেশ এবং বাংলাদেশ অষ্টম। বৃষ্টিস্নাত ম্যাচে আইসিসি টি-টোয়েন্টি ৱ্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা ভারতকে স্পর্শ করার ক্ষমতা স্পর্শ করার ক্ষমতায় এই দলগুলির নেই। একমাত্র ইউরোপের দেশ ইংল্যান্ড আইসিসি টি টোয়েন্টি ৱ্যাঙ্কিং-এ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে।।

না খেলেই সেমিফাইনালে ভারত #এশিয়ানগেমস

আরও পড়ুন তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাবাসে

About Post Author