সময় কলকাতা : ভারতের ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ’-কন্যার জাপানে হানা। জাপানের মাটিতে চীনা তাইপেকে পর্যুদস্ত করে সোনা জিতলেন পারভীন হুডা।
ভারতের গৌরব বাড়াচ্ছেন ভারতের মেয়েরা। শুক্রবার ভারতের বক্সার মেয়েরা জোড়া সোনা আনলেন। লাভলীনার পরে সোনা জেতেন পরভীন হুডা। ৬৫ কেজি বিভাগে বক্সিং ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেয়ে ভারতের জন্য বক্সিং থেকে আরও একটি স্বর্ণপদক ঘরে তুললেন।জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ফাইনালে চিনা তাইপেইয়ের শক্তিশালী বক্সার চেন নিয়েন-চিনকে ৩-২ ব্যবধানে হারিয়ে তিনি এই গৌরব অর্জন করেন। হরিয়ানার মেয়ে পরভীন তিনি ‘ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ’-এ সাব ইন্সপেক্টর পদে কর্মরত।।


More Stories
৪৪ বছর পরে মেয়েদের হকিতে সোনা জিতল ভারত
এশিয়ান গেমসে ক্রিকেটে ভারত পাক ফাইনাল
মহিলা হকির ফাইনালে ভারত