সময় কলকাতাঃ ভয়াবহ আগুনে ভষ্মীভূত জগদ্দলের মেঘনা জুট মিল । মঙ্গলবার সকালে জুট মিলের প্যাকিং ডিপার্টমেন্টে আগুন লাগে ।ভেতরে পাটের মতো দাহ্যবস্তু থাকায় দ্রুত জুটমিলের ভেতরে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এরপরেই জুটমিলের শ্রমিকরা দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে তিনটি ইঞ্জিন । এই ঘটনায় জুটমিলের শ্রমিক ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়তে থাকার কথা চাউর হতেই কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। অবশেষে প্রায় ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন । দমকল কর্মীদের ধারনা শর্ট সার্কিট থেকেই আগুন লাগে জুট মিলে । আচমকা আগুন লাগায় মিলের প্রচুর কাঁচামাল আগুনে ভস্মীভূত হয়েছে । তবে এখনও পর্যন্ত কোন হতা-হতের খবর পাওয়া যায়নি ।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!