সময় কলকাতা ডেস্ক: বাড়িতে আদৌ ফিরতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় কেটেছে প্রায় চারদিন।যুদ্ধের মাঝে বিদেশে আটকে পড়ছেন বাংলার তরুনী। চিকিৎসক হওয়ার স্বপ্নকে সঙ্গে নিয়ে উড়ে গিয়ে ছিলেন ইউক্রেনে।করোনা অতিমারি পার করে ক্রমশ স্বাভাবিক হওয়া পৃথিবীতে ডানা মেলতে শুরু করে ছিল বালুরঘাটের জয়িতার।ইউক্রেনের রাজধানীতে ছিল তাঁর মেডিক্যাল কলেজ।হোষ্টেলের চার তলার ঘরে থাকতে থাকতেই নির্দেশ আসে আন্ডার গ্রাউন্ডে আশ্রয় নেওয়ার।রাশিয়ার আক্রমন ও গোলাবারুদ থেকে বাঁচতে সবাইকে বাঙ্কারে যেতে হয়।ইউক্রেনের রাজধানীতে গর্জে উঠে গোলা বারুদের তীব্র শব্দ।টানা সাইরেনের আওয়াজ আরো বাড়িয়ে দিচ্ছে ভয়।

জয়িতা রায় জানান, এভাবে যুদ্ধের ময়দান থেকে প্রাণ নিয়ে ফিরে আসতে পারব ভাবিনি।ভারত সরকারের পরামর্শ মত হাঙ্গেরী বর্ডারে যাওয়ার উদ্যোগ নিতে গিয়ে চূড়ান্ত নাকাল হতে হয় ইউক্রেনে থাকা বিদেশীদের। জয়িতা রায় জানান, ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের দেশের বাসিন্দাদের বাড়তি সুযোগ দেওয়া হচ্ছিল।তাই প্রথম চেষ্টায় তিনিও টিকিট পান।যুদ্ধের মাঝে ট্রেনে চড়ে নিজের চেষ্টায় হাঙ্গেরী সীমান্ত পৌঁছাতে সক্ষম হন তিনি।তাঁর অভিজ্ঞতায় যাত্রাপথের এই অংশেই তাঁদের সবচেয়ে বেশী প্রয়োজন ছিল দেশের সাহায্যে।দূর্ভাগ্য সেখানে ভারত সরকারের কোন ব্যবস্থা ছিল না বলে জানান জয়িতা ।তবে সীমান্ত পে়রিয়ে হাঙ্গেরী পৌছানোর পর বাকি যাত্রা পথে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। হাঙ্গেরী থেকে নিউ দিল্লি কেন্দ্রীয় ব্যবস্থা। দিল্লি থেকে বালুরঘাট জামাই আদরে রাজ্যের ব্যবস্থাপনায় পৌছালেন বাড়িতে জানান তিনি।

জয়িতা রায়ের কথায় প্রানে তো বেঁচে ফিরলাম।কিন্তু চিকিৎসক হওয়ার যে স্বপ্নে ভর করে দেশ ছেড়ে ছিলাম।তার কি হবে প্রশ্ন জয়িতার।তাই বাড়ি ফিরেও দুশ্চিন্তায় দেশের আর পাঁচজন ইউক্রেন ফেরত পড়ুয়াদের মত তিনিও।জয়িতা রায়ের দাবি প্রায় ২০ হাজার ভারতীয় পড়ুয়ার চিকিৎসা বিজ্ঞানের পড়ার ভবিষৎ ঘোর অন্ধকারে।মোদি সরকার তাঁদের ইউক্রেন থেকে উদ্ধার করে প্রাণ দিয়েছেন।এবার সহানুভুতির সঙ্গে তাঁদের চিকিৎসক হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করুক চান বালুরঘাটের জয়িতা রায়।কন্যা নিরাপদে বাড়িতে ফিরে এসেছে তাতেই আত্মহারা জয়িতার পরিবার।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক