Home » ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ধনুষের স্ত্রী

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ধনুষের স্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ধনুষের স্ত্রী ,পরিচালিকা ঐশ্বর্যা।তখন হাসপাতালে ভর্তি করা হলে কয়েকদিন চিকিৎসা চলে রজনীকান্তের বড়ো মেয়ে ঐশ্বর্যার।এরপর বাড়ি নিয়ে আসা হয় তাঁকে।কিন্তু সম্প্রতি আবারও হাসপাতালে ভর্তি করানো হয় ধনুষের স্ত্রী ঐশ্বর্যাকে।


১ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ঐশ্বর্যা লিখেছিলেন,‘সমস্ত সাবধানতা মেনেও করোনা আক্রান্ত হয়েছি।দয়া করে সবাই মাস্ক পরুন।২০২২ আর কী কী জমিয়ে রেখেছে আমাদের জন্য,দেখা যাক।’ লেখার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন ঐশ্বর্যা। এরপর ২৭ ফেব্রুয়ারি আবার হাসপাতালে বসে ছবি দেন তিনি।জানা যায় করোনামুক্ত হবার পরও এবার জ্বরে আসে ভুগছেন।এর পাশাপাশি কিছু শারীরিক সমস্যাও দেখা দেয়।তাই ঝুঁকি না নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে।

৮ মার্চ তাঁর গানের ভিডিয়ো ‘মুসাফির’ মুক্তি পাচ্ছে।হাসপাতালে শুয়েই সেই ভিডিয়োর প্রচারে ব্যস্ত ঐশ্বর্যা।লক্ষ্য করা যায় এই ভিডিয়োর পরিচালিকা হিসেবে তাঁর নাম লেখা ‘ঐশ্বর্যা রজনীকান্ত।’আগে যা ছিল ‘ঐশ্বর্যা আর ধনুষ।’ ধনুষের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পরেই স্বামীর নাম সরিয়ে দিলেন কর্মক্ষেত্র থেকে।যদিও ইনস্টাগ্রামে এখনও তিনি ‘ঐশ্বর্যা আর ধনুষ।’

About Post Author