সময় কলকাতা ডেস্কঃ বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা দুই যুবতীর।সন্দেহজনক অবস্থায় তাঁদেরকে হাতেনাতে ধরে ফেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। জওয়ানদের সূত্রে জানা যায়,বাংলাদেশী এক দালাল ভারতে ঢুকে ওই দুই যুবতীকে তামিলনাড়ুতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। শুক্রবার গোপন সূত্রে এই খবর পেয়েই আ্যন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ইন্সপেক্টর আদিত্য নারায়নকে জানান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
এরপর ওই দুই মহিলা বাংলাদেশের পরিচয় পত্র নিয়ে ভারতের সীমান্তে প্রবেশ করতেই ১১২নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়।হাতেনাতে ওই দুই যুবতীকে ধরে ফেলে তারা।এরপর তাঁদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ওই দুই যুবতীর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় কাকডাঙ্গায়।বাংলাদেশেরই এক দালাল তাঁদেরকে মোটা টাকার প্রলোভন দেখিয়ে তামিলনাড়ুতে নিয়ে যাওয়ার চেষ্টা করে।তবে বাংলাদেশের পরিচয় পত্র দেখাতে পারলেও তারা ভারতে ঢোকার জন্য বৈধ কোনো নথিপত্র দেখাতে পারিনি।

এই খবর জানতে পেরে ১১২নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার চন্দ্র শেখরের উদ্যোগে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় কাকডাঙ্গা বাংলাদেশ সীমান্তে বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। শুক্রবার রাতেই দুই দেশের সীমান্তের আধিকারিকদের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হয়।এরপর সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ওই দুই যুবতীকে। এমনকি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে ওই দুই যুবতীর পরিচয় পত্র সহ ওই দালালের নাম ও জানানো হয়। অভিযুক্ত ওই দালাল পলাতক।ইতিমধ্যেই ওই দালালের খোঁজে তল্লাশি শুরু করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী ও কলারোয়া থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী