Home » বস্তি উচ্ছেদের প্রতিবাদ কংগ্রেসের

বস্তি উচ্ছেদের প্রতিবাদ কংগ্রেসের

য়ন্ত দাস সময় কলকাতা :

বীরভূমের সিউড়ে স্টেশন সংলগ্ন বস্তিতে কেউ বসবাস করছেন ৪০ বছর। কেউ আবার তার থেকেও বেশি।সব মিলিয়ে প্রায় শতাধিক পরিবার বসবাস করে এই বস্তিতে। কিন্তু কয়েক দিন আগে আচমকাই বস্তি উচ্ছেদের নোটিশ দেয় রেল কর্তৃপক্ষ।১৩ মার্চের মধ্যে এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।আর তাতেই বিনা মেঘে বজ্রপাতের অবস্থা বস্তিবাসীদের।রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার  বস্তির বাসিন্দাদের নিয়ে বিক্ষোভে সামিল হল কংগ্রেস। পাশাপাশি তাঁরা স্টেশন মাস্টারের হাতে স্মারকলিপিও তুলে দেন।

সিউড়ি স্টেশন লাগোয়া বস্তিতে বেশ কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করছেন। ৩ মার্চ আচমকাই রেলের তরফে তাঁদের বস্তি থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।রাতারাতি রেলের তরফ থেকে তাদের উঠে যাওয়ার নির্দেশ আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।তাঁদের দাবি, আর্থিকভাবে অসচ্ছল বলেই তাঁরা রেলর জায়গায় বসবাস করছেন। তাই এই অবস্থার পূনর্বাসনের কোনও ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করা চলবে না। 

 

এদিনের বিক্ষোভ কর্মসূচীর নেতৃত্বে থাকা বীরভূম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি চঞ্চল চট্টোপাধ্যায় বলেন,  দুবছর করোনার ধাক্কায় জনজীবন বিপর্যস্ত ছিল । এই অবস্থার মাঝে রেল কিভাবে বস্তি ভচ্ছেদের নোটিশ দেয় তা নিয়ে প্রশ্ন তোলেন চঞ্চলবাবু। তাঁর দাবি, আগে পুর্নবাসন দিতে হবে।তা না হলে উচ্ছেদ করা যাবে না ।

 

About Post Author