Home » কলকাতা এখন জতুগৃহ, মানুষকে ভগবান ভরসায় থাকতে হচ্ছে সুকান্ত

কলকাতা এখন জতুগৃহ, মানুষকে ভগবান ভরসায় থাকতে হচ্ছে সুকান্ত

সময় কলকাতা ডেস্ক: পুরোনো কলকাতা এখন জতুগৃহ পরিণত হয়েছে! কলকাতা অন্যান্য মেট্রোপলিটন সিটি থেকে কুড়ি বছর পিছিয়ে আছে! ট্যাংরায় আগুন প্রসঙ্গে এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি বলেন, কলকাতা এখনো মাটির উপরে তার বিভিন্ন জায়গায় ঝুলছে সেটা অন্যান্য মেট্রোপলিটন সিটিতে নেই! স্পিকারের কাছে রাজ্যের যে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে তার কোনো নথি দিতে পারেনি! এই মন্ত্রী অপদার্থ। কলকাতার মানুষকে ভগবান ভরসায় থাকতে হচ্ছে। ভোট ব্যংঙ্কের রাজনীতির কারণে বিনা অনুমতিতে এই সব নির্মাণ হয়েছে।রাজ্যের গঠিত কমিটি প্রসঙ্গে সকান্তবাবু বলেন, কমিটি গড়ার বোধদয় ১১ বছরে হয়েছে। তাই তার রিপোর্ট তৈরি ও বাস্তবায়নে কতটা সময় লাগবে তা সহজেই অনুমান করা যায়।

শহর কলকাতায় একের পর এক জলাভূমি ভরাট প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন,জিপিএস দিয়ে দেখা উচিত কলকাতা জলাভূমি ছিল বর্তমানে কটা আছে! এই জলাভূমি ভরাটের পেছনে শাসকদলের নেতারাই জড়িয়ে রয়েছে। আর এর ভাগ মেয়র অব্দি পৌঁছাচ্ছে ! তাই তাঁরাও কার্যত মুখে কুলুপ এঁটে থাকছেন।

 

বালিগঞ্জ ও আসানসোলে প্রার্থী ঘোষণা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, বাবুল সুপ্রিয় এতদিন প্লেইং ইলেভেনে খেলার সুযোগ পায়নি এবার সুযোগ এসেছে বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়ে! তৃণমূল কাকে প্রার্থী করবে সেটা তাদের ব্যপার।বাংলায় তৃণমূল নেতারা এতটাই অযোগ্য বিহার থেকে বহিরাগত নেতা ধার করে  বাংলা নির্বাচনে লড়াই করতে হচ্ছে ! তৃণমূলের কাছে কোনো নেতা নেই তাই বিজেপি থেকে নিয়ে প্রার্থী করছে!

About Post Author