Home » নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি শুরু আসানসোলে

নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি শুরু আসানসোলে

সময় কলকাতা ডেস্ক: আসানসোল সোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষনার পরেই প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। পাশাপাশি ভোটপর্ব শান্তিপূর্ন রাখতে উদ্যোগ নিল প্রশাসন।রবিবার সাংবাদিক বৈঠক করে প্রশাসনের তরফে নেওয়া ব্যবস্থাগুলির কথা জানালেন জেলা শাসক ও পুলিশ কমিশনার।

যৌথ সাংবাদিক সম্মেলন করে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুন প্রসাদ বলেন, ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন ঘোষনা করেছে নির্বাচন কমিশন ।এজন্য ১৭ থেকে ২৪ মার্চ পর্যন্ত প্রার্থীরা জেলা শাসকের অফিসে তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২৫ তারিখ সেগুলি খতিয়ে দেখা হবে।২৮ মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আসানসোল লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভার মোট এক হাজার ২৭ টি বুথে ভোট গ্রহন হবে। মোট  ১৭ লক্ষ ৩৪ হাজার ২৭৭ জন ভোটার রয়েছেন।


এদিন পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম বলেন, আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে ১৪ টি থানা এলাকা রয়েছে । এলাকায় নাকা চেকিং  থেকে শুরু করে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ।পাশাপাশি এদিন থেকেই এরিয়া ডমিনেশনের প্রক্রিয়া শুরু হয়েছে।নির্বাচন সংক্রান্ত কোনও সমস্যার কথা সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলি জানালে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেব বলে আশ্বাস দেন পুলিশ কমিশনার।

About Post Author