Home » গরু পাচারের ছক বানচাল করল পুলিশ

গরু পাচারের ছক বানচাল করল পুলিশ

সময় কলকাতা ডেস্কঃ গোরু পাচার কাণ্ডে ফের উত্তপ্ত শিলিগুড়ি।শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের সায়লালাইন এলাকা থেকে উদ্ধার হল পঁচিশটি গোরু।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ।

সোমবার গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মহকুমার সায়লালাইন এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।আর তাতেই বড়সড় সাফল্য মিলল পুলিশের।সন্দেহজনক একটি লরিকে আটক করেন তারা।তল্লাশি চালাতেই ওই লরি থেকে উদ্ধার হয় পঁচিশটি গোরু।ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওই লরির চালক ও খালাসীকে জিজ্ঞাসাবাদ করতে গেলেই সুযোগ বুঝে পালিয়ে যান তারা।ঘোষপুকুর ফাঁড়ির পুলিশের তরফে সঙ্গে সঙ্গেই লরিটিকে বাজেয়াপ্ত করা হয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে,উদ্ধার হওয়া ওই গোরুগুলি বিধাননগর থেকে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।ইতিমধ্যেই ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।যদিও উদ্ধার হওয়া গোরুগুলি আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।অন্যদিকে এই গোরু পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।

About Post Author