Home » গাঁদা ফুলের চাষের নামে বাড়িতে রমরমিয়ে গাঁজার চাষ

গাঁদা ফুলের চাষের নামে বাড়িতে রমরমিয়ে গাঁজার চাষ

সময় কলকাতা ডেস্ক: গাঁদা ফুলের চাষের নাম করে বাড়িতে রমরমিয়ে গাঁজা চাষ করছিলেন এক ব্যাক্তি। গোপনসূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার গাতিতে হানা দেয় পুলিশ। তবে তার আগেই বাড়ি থেকে চম্পট দেয়  অভিযুক্ত বাড়ি মালিক। বাড়িতে কাউকে না পেয়ে পুলিশ কর্মীরা বাড়ির সামনে থাকা গাঁজার গাছগুলিকে কেটে নষ্ট করে।

পাশাপাশি গাঁজার গাছসহ পাতাগুলি বাজেয়াপ্ত করে। পুলিশের দাবি উদ্ধার হওয়া গাছের পাতা ও গাছগুলির ওজন প্রায় ২৮ কেজি। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এই পাতাগুলি ওই বাড়ি মালিক কোথায় বিক্রি করত পুলিশ তা জানার চেষ্টা করছে। একই সঙ্গে এলাকায় আর কোথাও এভাবে গাঁজার চাষ হচ্ছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে।

 

About Post Author