Home » টুকলিতে বাধা দেওয়ায় স্কুল ভাঙচুর

টুকলিতে বাধা দেওয়ায় স্কুল ভাঙচুর

সময় কলকাতা ডেস্ক: মাধ্যমিকে টুকলিতে বাধা দেওয়ায় স্কুলের ল্যাবে ঢুকে তান্ডব ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে পরীক্ষার্থীদের বিরুদ্ধে। বালুরঘাটের জয়চাঁদ লাল প্রগতি বিদ্যাচক্রের ঘটনা।

আজ সকালে স্কুলের শিক্ষকরা ভূগোলের ল্যাবে ঢুকে দেখেন ভেতরের ব্যারোমিটার, গ্লোব, আলমারি ও অন্যান্য জিনিসপত্র ভাঙা অবস্থায় লন্ডভন্ড হয়ে রয়েছে। ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

জানা গেছে, স্কুলটিতে বালুরঘাট হাইস্কুল নামের শহরের অন্য একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়ে। গত ৮ মার্চ ইংরেজি পরীক্ষার দিন বেশ কয়েকজন ছাত্র টুকলি করার চেষ্টা করে। সে সময় তা দেখতে পেয়ে টুকলিতে বাধা দেয় ওই স্কুলের শিক্ষক। অভিযোগ, ঐদিন প্রথমে তারা লাইব্রেরির বই জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। পরবর্তীতে গতকাল রাতে ল্যাবে ঢুকে ওই পরীক্ষার্থীরাই ভাঙচুর চালায় বলে স্কুল কর্তৃপক্ষের দাবি ।

যদিও এই ঘটনায় ছাত্রদের জড়িত থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেন প্রধান শিক্ষক। তিনি বলেন, “এই ধরনের কোন ঘটনার কথা আমাদের কাছে আসেনি আমি বিস্তারিত না জেনে কোন মন্তব্য করতে পারবো না।”

About Post Author