সময় কলকাতা ডেস্ক: অশোকনগর পুরসভার বাইগাছি এলাকায় ইতিমধ্যেই ওএনজিসির তরফে তৈরি করা হয়েছে একটি প্রজেক্ট। এই এলাকায় মাটির নীচে তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে ওএনজিসি।কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়া ওই প্রকল্পে ইতিমধ্যে মাটির নীচ থেকে তোলার কাজ জোরকদমে চলছে।পাশাপাশি সংলগ্ন এলাকাগুলিতে আরও তেলের সন্ধানে অনুসন্ধান চালায় তারা। অনুসন্ধান প্রক্রিয়া চলাকালীন দৌলতপুর এলাকায় ফের মিলেছে তেল ও গ্যাসের সন্ধান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা পঞ্চায়েতের দৌলতপুর এলাকায় তেল ও গ্যাসের সন্ধানে অনুসন্ধানের কাজ শুরু করে ওএনজিসি।আর তাতেই নতুই করে তেল ও গ্যাসের ভাণ্ডারের সন্ধান মেলে।এরপরেই ১৫ বিঘা জমির ওপর শুরু হয়েছে নতুন প্রজেক্ট তৈরির কাজ। শতাধিক শ্রমিক দিনরাত কাজ করছে । কিছুদিন বাদেই শুরু হবে মাটির নীচ থেকে তেল ও গ্যাস তোলার প্রক্রিয়া শুরু হবে।

ওএনজিসির এই প্রকল্প বাস্তবায়েত হলে এলাকার বহু মানুষের কর্মসংস্থান হবে। এই এলাকার নাম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানচিত্রে ছড়িয়ে পড়বে বলে দাবি, ভুরকুন্ডা পঞ্চায়েত প্রধান বৃন্দাবন ঘোষের। তিনি বলেন, পঞ্চায়েতের সঙ্গে সমন্বয় রেখে ওএনজিসি কাজ করছে ১৫ বিঘা জমির উপর এখন এই প্রজেক্ট, তৈরি হয়েছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!