Home » দেবব্রত পালের উদ্যোগে প্রাক বসন্ত উৎসবে মাতলেন বারাসাতবাসী

দেবব্রত পালের উদ্যোগে প্রাক বসন্ত উৎসবে মাতলেন বারাসাতবাসী

সময় কলকাতা ডেস্ক : আগামীকাল রাজ্যে জুড়ে পালিত হবে দোল উৎসব। আর ঠিক তার আগের দিনই প্রাক বসন্ত উতসবে মাতলেন বারাসাতের ১০ নম্বর ওর্য়াডের বাসিন্দারা। এই ওর্য়াডেরই কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে বসন্ত উতসবের আয়োজন করা হয় বারাসাতের পাইনিয়ার পার্কে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেল সম্প্রতির ছবি। রাজনীতির উর্দ্ধে উঠে অন্যান্য  রাজনৈতিক দলের সদস্যদের গালে আবির দিয়ে বরণ করে নিলেন ওই ওর্য়াডেরই কাউন্সিলর দেবব্রত পাল ।

১০ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন দেবব্রত পাল।পাশাপাশি কাউন্সিলার হিসেবে শপথ নেওয়ার পরই প্রাক বসন্ত উৎসবের মধ্যে দিয়ে নিজের জয়োল্লাসকে সবার মধ্যে ভাগ করে নেন তিনি । এদিন এই ওয়ার্ডের মহিলা পুরুষরা একত্রিত হয়ে একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে, দেন। এছাড়া নাচ গানের মধ্য দিয়ে এক বর্নাঢ্য প্রভাতফেরি আয়োজন করা হয় বারাসতের ১০ নম্বর ওর্য়াডে উদ্যোগে ।

দেবব্রত পালের দাবি, রাজনীতি রাজনীতির জায়গায় থাক। মিলন উৎসব,সকলকে এক সুতোয় বেধে সকলকে আমন্ত্রনের মধ্যে দিয়ে এই উৎসব পালন করাই আমাদের প্রধান লক্ষ্য।পাশাপাশি তিনি বলেন, বসন্ত উৎসব রঙের উৎসব, রঙে কোন ধর্মীয় ভেদাভেদ নেই, নেই রাজনৈতিক ভেদাভেদ ।তাই ভেদাভেদ ভুলে মানুষেকে সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা যেন শান্তির বাতাবরণ তৈরি করতে পারি।

শুক্রবার দোলযাত্রা,তার আগেই বসন্ত উৎসব পালনকে ঘিরে সকাল থেকেই সাজো সাজো রব বারাসাতের পাইনিওর এলাকায়। বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পালের নেতৃত্বে কর্মসূচিটি পালন করা হয়। এদিন পাড়ার কচিকাঁচা থেকে মহিলারাও অংশগ্রহন করেন।পাশাপাশি অনুষ্ঠানে সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

About Post Author