জয়ন্ত দাস সময় কলকাতা বীরভূম: পুরসভায় ভাইস চেয়ারম্যান পদে শপথের রেশ কাটতে না বাড়িতে হামলা। বৃহস্পতিবার রাতে বীরভূমের জেলা সদর সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউয়ের বাড়িতে ব্যাপক বোমাবাজির অভিযোগ দুষ্ক়তীদের বিরুদ্ধে।গভীর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত সিউড়ি পুরসভায় ভাইস চেয়ারম্যান হয়েছেন বিদ্যাসাগর সাউ। পাশাপাশি তাঁর ছেলে বিক্রমজীত সাউ ,বীরভূম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।দুষ্কৃতীদের হামলার সময়ে দুজনেই বাড়িতে ছিলেন। তবে বাড়ির দরজা জানালা বন্ধ থাকায় বাড়ির কারও কোনও আঘাত লাগেনি। কিন্তু বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বেশ কিছু অংশ এবং বাড়ির ভেতর থাকা বিভিন্ন সামগ্রী।

বিদ্যাসাগর সাউ বলেন, রাত দেড়টা নাগাদ বাইকে করে ৬ জন এসে প্রায় ১৫ টি বোমা মারা হয়। কে বা কারা এই হামলা করেছে পুলিশ তা তদন্ত করে দেখছে। বিদ্যাসাগরবাবু বলেন কারও সঙ্গে আমার ব্যাক্তিগত শত্রুতা নেই। পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেছে।

ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই আসে বীরভূম জেলা পুলিশের আধিকারিক ও সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা কি কারণে তাঁদের বাড়িতে হামলা চালাল পুলিশ তা তদন্ত করে দেখছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?