সময় কলকাতা ডেস্ক: ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে…আজ দোল উৎসব দোল উৎসব।আর দোল মানেই চারিদিক শুধু রঙ আর রঙ। আর এই রঙের উৎসবে মাতোয়ারা কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করাও। আজ এই দোল উৎসবের মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাও।

সুন্দরবন রায়মঙ্গলের পারে ধামসা, মাদল, নাচ, গান ও আবৃত্তি লাঠি খেলার মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের দোল উৎসব পালন হল। সুন্দরবনের ধামাখালি থেকে বাসন্তী হাইওয়ে ধামসা মাদল লাঠি খেলার মধ্য দিয়ে দোল উৎসবের মাতোয়ারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ।বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি ব্লকের রামপুর দুর্গা মন্দিরের প্রমিলা বাহিনীর তোকে করা হয় এই অনুষ্ঠান। দোল উৎসবকে বরণ করে আদিবাসী সংস্কৃতি ধারাকে অব্যাহত রেখেছেন তারা। আজ প্রত্যন্ত রায়মঙ্গল নদীর পাড়ে রামপুর বাজার সংলগ্ন মাঠে অভিনব ছবি ধরা পড়ে।

সন্দেশখালি রামপুর সরবেড়িয়া বাসন্তী হাইওয়ে প্রায় ৫ কিলোমিটার রাস্তা দিয়ে প্রভাতফেরীর মধ্য দিয়ে শুরু হয় এই দোল উৎসব। তারপর ধামসা মাদল, লাঠি, কবিতা আবৃত্তির ছন্দে শুধু মহিলা আদিবাসী সম্প্রদায়ের মানুষ দোল উৎসব পালন করলেন। আদিবাসী সংস্কৃতিকে সামনে রেখে তারা একে অপরের আবির মাখিয়ে আলিঙ্গনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করল।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতারি শুরু, পাকড়াও দত্তপুকুরের তৃণমূল নেতা