★সোমবার থেকে ১২ বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু হবে। কলকাতা পুরসভার ৩৭ টি কো-ভ্যাকসিন কেন্দ্র থেকে মিলবে কোরবি ভ্যাক্স ভ্যাকসিন। সোমবার থেকে স্কুলে ও শুরু হচ্ছে ভ্যাকসিন। যে স্কুল রাজি থাকবে এবং পর্যাপ্ত জায়গা থাকবে সেখানেই কলকাতা পুরসভা ভ্যাকসিন সেন্টার করবে । সেখানেও এলাকার ১২ বছরের উর্ধ্বে সকলেই টিকা নিতে পারবেন। আপাতত ওই সেন্টারগুলো থেকে কো-ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ থাকবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানালেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার বাজেটে এম বার্গো নিয়ে বলেনঃ
★জরুরী পরিষেবা কে কোন এমবার্গো হচ্ছে না। পানীয় জল নিকাশি জঞ্জাল সাফাই সহ জরুরি বিভাগে বরাদ্দ পুরোটাই খরচ করা যাবে। সম্পদ তৈরি করা বা পরিকাঠামোগত কাজের জন্য এই বাজেট এমবার্গো জারি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে আবার রিভিউ করা হবে। তারপর বাকি ৪০ শতাংশ বরাদ্দ করা হবে।
রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিজেপি নেতা শমিক ভট্টাচার্যের পাল্টা কটাক্ষ করে বলেনঃ
★বাম আমলে যেন খুন হয় নি? রোজ মারা যেত জঙ্গলমহলে। একটা দুটো ঘটনা হতে পারে। তাই যদি না হবে তাহলে তো পুলিশি থাকবে না। আদালত থাকবে না। তবে বাম আমলের তুলনায় এবং অন্যান্য রাজ্যের তুলনায়ও আমরা অনেক ঠিক আছি। ঘটনা ঘটে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে যাতে এই ঘটনা আর না হয়।
“পুলিশ ঠিক করে চেয়ারম্যান কে হবেন” সাংসদ অর্জুন সিং-এর পাল্টা ফিরহাদ বলেনঃ
★চেয়ারম্যান হওয়া, টাকা বানানো এসব অর্জুনের হ্যাবিট। এসবের মধ্যে আমরা থাকি না। চেয়ারম্যান দল ঠিক করে। চেয়ারম্যান হতে গেলে যথাযথ যোগ্যতা প্রয়োজন। প্রধান সেবক হয় চেয়ারম্যান।
আসানসোলে অগ্নিমিত্রা পল ও দিলীপ ঘোষের পাল্টা মেয়র বলেনঃ
★ওরাও জানে নিয়ম রক্ষার লড়াই।আসানসোলে হারবে তাই আর ওখানে ভোট করাতে হবে না। এটা দীলিপবাবুও ভালো মত জানেন।
পাশাপাশি বাবুল সুপ্রিয়কে বিশ্বাসঘাতক বলার দিলীপের পাল্টা জবাব দেনঃ
★দলে থাকলেই ভালো আর অন্যদিকে গেলেই খারাপ!


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের