Home » সুপার বদলির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ

সুপার বদলির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ

সময় কলকাতা ডেস্ক: মাত্র ৬ মাস হাসপাতালের সুপারের দায়িত্ব নিয়ে এলাকার মানুষের মন জয় করেছিলেন তিনি। পাশাপাশি হাসপাতালের উন্নয়ন , রোগী এবং রোগীর  আত্মীয়স্বজন,হাসপাতালের কর্মী, আম্বুলান্স চালক প্রত্যেকের মুখে মুখেই বাসুদেব মন্ডলের নাম।তাঁদের দাবি, এর আগে যাঁরা এসেছেন তারা কোন কাজ করেননি। কিন্তু মাত্র ৬ মাস দায়িত্ব নিয়ে হাসপাতালের ভোল পাল্টে দিয়েছেন এই হাসপাতাল সুপার। আর সে কারণেই নদীয়ার তেহট্ট মহকুমা হাসপাতাল সুপার বাসুদেব মন্ডলের বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে হাসপাতাল কর্মী ও অ্যাম্বুলেন্স চালকরা।

আন্দোলনকারীদের দাবি, হাসপাতাল সুপারের দায়িত্বে বাসুদেব মন্ডল আসার পর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে। অনেক দুরারোগ্য ব্যাধির চিকিৎসার শুরু হয়েছে। পাশাপাশি হাসপাতালে কঠিন অস্ত্রপাচার সহ একাধিক চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে। উন্নয়ন করা হয়েছে হাসপাতালের সমস্ত পরিকাঠামোর। আন্দোলনকারীদের  অভিযোগ, কিছু অসাধু চিকিৎসক ও  নার্সিং হোমের জন্য তাঁকে বদলি করা হচ্ছে। বাসুদেব মন্ডলের বদলি হলে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ফের ভেঙে পড়বে। আবার থেমে যাবে হাসপাতালে উন্নয়ন। তাই  হাসপাতাল সুপারকে রাখার  দাবিতে রাস্তায় নামেন আন্দোলনকারীরা।

About Post Author