সময় কলকাতা ডেস্ক: কিশমিশের শুটিং পর্ব শেষ করে ছুটি কাটাতে গিয়েছিলেন দেব ও রুক্মিনী। মালদ্বীপে সমুদ্রের ধারে সময় কাটানো থেকে শুরু করে সমুদ্রে মাছ ধরা, সোশ্যাল মিডিয়া প্রোফাইল জানান দিয়েছে চুটিয়ে মজা করেছে এই লাভ কাপল। কিন্তু এরপর কলকাতায় ফিরেই মেজাজ হারালেন দেব। কী এমন ঘটল যে সরাসরি পরিচালকের সঙ্গে ঝামেলায় জড়ালেন অভিনেতা?

মালদ্বীপ থেকে কলকাতা ফিরেই নিজের প্রযোজনা সংস্থার অফিসে হাজির হন দেব। সেখানে গিয়ে তিনি দেখেন, তাঁর অনুপস্থিতিতে তাঁর সহযোগীরা কেউ ঘুমাচ্ছেন, কেউ বা ঝিমোচ্ছেন। সবাইকে একে একে ডেকে জিজ্ঞাসা করেন কবে রিলিজ করবে তাঁর আগামী ছবি কিশমিশের ট্রেলার, কেন এখনও রেডি হয়নি ট্রেলার? কারণ ইতিমধ্যেই এই ছবির রিলিজ ডেট ঘোষণা করে দিয়েছেন দেব। ২৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছবির। কিন্তু এখনও মুক্তি পায়নি ট্রেলার। দেবের প্রশ্নের উত্তর দিতে পারেননি সহযোগীরা। আর তাতেই বডায় চটেছেন অভিনেতা প্রযোজক দেব।



More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?