সময় কলকাতা ডেস্ক: অভিনেতা আমির খানকে একহাত নিলেন ফিল্ম সমালোচক কামাল আর খান। দা কাশ্মীর ফাইলস ইস্যু নিয়ে মুখ খুললেন তিনি। আমির খানকে ‘দেশভক্ত’ বলে দাবি করেন কেআরকে। তিনি মনে করেন, আমিরই একজন প্রকৃত দেশপ্রেমী, যে দেশের জন্য নিজের স্ত্রীকেও ছাড়তে পারে। কেআরকে টুইট করে লিখেছেন, ‘আমির খান প্রমাণ করেছেন যে তিনি প্রকৃত দেশভক্ত। আমিরের স্ত্রী বলেছিল, এ দেশে থাকতে ভয় লাগে। দেশ ছেড়ে দাও! ভাই স্ত্রীকে ছেড়ে দিলেন কিন্তু দেশ ছাড়লেন না!’

অবশেষে অনেক সমালোচনার পরে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে নিজের মতামত জানান আমির খান। তবে তাঁর বক্তব্য চমকে দিয়েছিল সকলকে। সোমবার অর্থাৎ আগামীকাল অভিনেতার জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হন আমির।সেখানেই তাঁর কাছে দ্য কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে আমির স্পষ্ট বলেন, “এখনো ছবিটি দেখেননি তিনি। তবে শুনেছেন ছবিটি খুবই সফল হয়েছে।” এই ছবির পুরো টিমকে শুভেচ্ছাও জানান তিনি।

সামনে আসছে আমিনের নতুন ছবি লাল সিং চাড্ডা। আর সেই কারণে কি মুখ খুলেছেন আমির খান এই প্রশ্ন তুলছেন নেটিজেনরাও।প্রসঙ্গত, গত ১১ মার্চ মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস। মাত্র তিন দিনে গোটা বিশ্ব জুড়ে ৩১.৬ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছে ‘দ্যা কাশ্মীর ফাইলস। ’মুক্তির প্রথম দিনেই ৪.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিনে ১০.১০ কোটি এবং তৃতীয় দিনে সংখ্যা্টা আরো বেড়ে ১৭.২৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র